আমি জানতাম মানুষ বদলে যায়, ভুলে যায়, হারিয়ে যায় স্মৃতির আলোতে। কিন্তু মাঝে মধ্যে সেই সব কিছু ভুল প্রমানিতও হয়। স্কুলের সহপাঠি মেয়েদের সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখিনি কলেজ জীবনে এমনকি এখনো না। আর পলিটেকনিক জীবন চলে গেল নেশা, আড্ডা আর রাজনীতি করতে করতে। আমার জীবনের খুব অল্প সময়ই হয়তোবা আমি নিজের ভালো কোন কাজে লাগিয়েছি। বন্ধুদের অনেকেই আমাকে নিকোটিনে আসক্ত বলে। আমার নিকোটিনের প্রতি আসক্তি আমি নিজে বুঝতে পারি। এই আসক্তির জন্যই অনেকে আমাকে পছন্দ করতো না, এখনো করে না। তবে মাঝে মধ্যে কিছু পরিচিত পুরোনো মুখ কুয়াশায় ঢাকা সকালের রোদের মত মুচকি হাঁসি দিয়ে তাকিয়ে বলে, "কিরে? কেমন আছিস?"
আমি তাদের পাত্তা না দিয়েই পাশ কাটিয়ে চলে যাই... জানি সেটা অনেকেই পছন্দ করে না, ভাবে আমি বদলে গেছি বা ভাব দেখাচ্ছি। জীবনে কম হোঁচট খাইনি আমি, এতো এতো হোঁচট খেয়েও যে এখনো বেঁচে আছি সেটা ভাবতেই এখন হাসি আসে নিজের ওপর। সেই সব হোঁচটের জন্যই আমি এখন এরকম, কারো সাথে চলার আগে তার দূর্বলতা জানি। তাকে যেন সময় মত সেই স্থানেই ব্যাথা দিতে পারি। আমার এই সব মানসিক সমস্যা গুলো আমি নিজে বুঝতে পারি, কিন্তু নিজেকে বদলাতে ইচ্ছা করে না। ভয় লাগে আমার, অনেক বেশি ভয় লাগে...
আবার যদি কারো কাছে হোঁচট খেয়ে পড়ে যাই... আমি জানি এবার আর উঠে দাঁড়াতে পাড়বো না আমি। আর হবে না আমার উঠে দাঁড়ানো।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




