somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একটি মিসকল
আমি কিন্তু কেউ না। সময়ে অসময়ে পাওয়া কতগুলো মিসকল শুধু। যে মিসকল হয়তো আপনার কাছের কেউ দিয়েছিল, কিংবা আপনার অপরিচিত। ভালো থাকুক আমার শত্রুরা আর সুস্থ থাকুক আমার প্রিয়জনেরা। - একটি মিসকল

ছোট কিছু স্বপ্ন...

১৬ ই মে, ২০১৭ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ৩.১০ মিনিট। ঘুম আসছে না নীলার... চিন্তা করছে কাল কিভাবে অবাককে সে তার মনের কথা বলবে? এই রাতে কি ওকে কল করা উচিত হবে? কাল যেভাবেই হোক অবাকের কাছে নিজের মনের সব কথা বলতেই হবে, বলতেই হবে তার ভালবাসার কথা... অনেক চিন্তার পর অবশেষে অবাককে ফোন করেই বসলো নীলা...
:হ্যালো, ঘুমিয়ে পরেছিস?
: (ঘুমন্ত কন্ঠে অবাক) হুম, কি বেপার? তুই এখনও ঘুমাসনি?
:না আসলে ঘুম আসছিলো না...
:শরীর কি খারাপ তোর?
:নাহ, কেন?
:তোর গলা কেমন যেন লাগছে, একটু অন্যরকম।
:না, হয়তোবা একটু বসে গেছে, আইসক্রিম খেয়েছিলাম একটু, তাই হয়তোবা।
:কি হয়েছে তোর? কি নিয়ে টেনসন করছিস?
(অবাক জানে নীলা টেনসন করলেই আইসক্রিম খায়, আর রাতেও ঘুমুতে পারে না...)
:না আসলে এমনিতেই, ঘুম আসছিলো না।
:কি হয়েছে বলবি না কি সেটা বল। তুই কিছু একটা নিয়ে অনেক টেনসন করছিস... কি নিয়ে টেনসন করছিস তা বল, তোর কথা শুনেই বুঝতে পারছি তোর বেপারটা খুব সিরিয়াস।
:আসলে কিছুই নারে, কি একটা যেন মাথায় বাসা করে বসেছে, কিন্তু বুঝতে পারছি না, কি?
:সত্য বলছিস? না কি আমার কাছে কিছু লুকাচ্ছিস?
:আরে না, কিছু লুকাচ্ছি না, এমনিতেই ঘুম আসছে না। তাই তোকে ফোন করলাম।
:ঘুমুবি না? আমার কিন্তু বড্ড ঘুম পেয়েছে...
:জানি না ঘুম আসবে কি না আজ? আচ্ছা সকালে ভার্সিটি আসবি?
:হুম, তবে ১২টার পর... তুই আসবি না?
:আমিও ১২টার পরই আসবো তাহলে, তোর সাথে আমার কাল জরুরী কিছু কাজ আছে থাকবি তো? নাকি ব্যস্ত আছিস কাল?
:নাহ ব্যস্ততা তেমন নাই, যা কাজ আছে তা পরে করলেও চলবে...
:তাহলে কাল দেখা করছিস?
:হম...
:ওকে তাহলে এখন তুই ঘুমা... কিন্তু ফোন রাখিস না, আমার একা একা লাগছে... আমার ঘুম পেলে ফোন রেখে দিবো...
:আচ্ছা ঠিক আছে... তুই আর বদলাবি না পাগলিই থেকে যাবি...
:যা ঘুমিয়ে পর... গুড নাইট।
:গুড নাইট।
নীলা বসে রইলো একাকী, তার সাথে ছিল শুধু অবাকের নিস্তব্ধতা। আর ছিলো ছোট কিছু স্বপ্ন...
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×