somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একটি মিসকল
আমি কিন্তু কেউ না। সময়ে অসময়ে পাওয়া কতগুলো মিসকল শুধু। যে মিসকল হয়তো আপনার কাছের কেউ দিয়েছিল, কিংবা আপনার অপরিচিত। ভালো থাকুক আমার শত্রুরা আর সুস্থ থাকুক আমার প্রিয়জনেরা। - একটি মিসকল

আমার শৈশব আর বাচ্চু'দা

১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে... :'( :'(

৯০এর দশকে জন্ম নেয়া প্রায় প্রতিটা মানুষই জীবনের একটা না একটা সময়ে বাচ্চু'দাকে শুনেছে। আমি ক্যাসেট প্লেয়ারে তার গান শুনতাম ঘুম থেকে উঠার পরপরই বলা যায়, তার গানের কথা গুলো তখন বুঝতাম না সেই থেকেই আমার শৈশব শুরু...
২০০৫/২০০৬ সালে তার "সেই তুমি","বেলা শেষে ফিরে এসে","ভাঙ্গা মন নিয়ে তুমি আর কেঁদো না" গান গুলোর মানে বুঝেছিলাম... আমার কৈশরের প্রথম প্রেমে পরা গান গুলো ছিলো এগুলো। রাতের বেলা ওয়াকম্যানে বাজতো, "সেই তারা ভরা রাতে" গান গুলোকে নিজের মনে হতো, মনে হতো আমার জন্যই হয়তো লিখেছিলেন দাদা। তার "রুপালি গিটার" শুনে মাঝে মধ্যে নিজেকে নিজের মাঝেই হারিয়ে ফেলতাম। বাচ্চু'দা কতটা আবেগ মমতায় গান গুলো গেয়েছেন, সেটা শুধু ৯০দশকের না, আগামী প্রজন্মও বুঝবে কোন একদিন। মানুষটার একটা লাইভে জয়েন করার সুযোগ হয়েছিল এই অধমের। দেখেছিলাম কিভাবে তিনি একা দাড়িয়ে থেকে গিটারের যাদুতে কাঁদিয়েছিলেন লাখো মানুষকে, কিছু বুঝে উঠার পর দেখি আমার অজান্তেই আমার চোখেও পানি... :( সেদিন বুঝেছি উনি কতবড় ম্যাজিশিয়ান। হ্যামিলনের বাঁশিওয়ালা যেমন এসেছিল তেমনি উনি এসেছিলেন এই বাংলাদেশে। আমরা কেউই চাইনি দাদা, আমরা কেউই চাইনি আপনি আপনার রুপালি গিটারটা ফেলে চলে যান। আমরা চেয়েছি সব ভালো আপনি একা বাসবেন না, একটু ভালোবাসতে তো আমরাও চেয়েছিলাম.. :( চোখের সামনে কেমন যেন সব আবছা হয়ে আসলো, টের পাইনি নিজের অজান্তেই কাঁদছি। ধন্যবাদ বাচ্চু'দা আমার/আমাদের শৈশব-কৈশর-যৌবনটাকে এভাবে রঙ্গীন করে তোলার জন্য। দোয়া করি যেন আল্লাহ্ পাক আপনার সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাত দান করুক... আমীন।

#AyubBachchu #AB #RupaliGuiter #Oct18 #OneYearOfLoosingAGem #RIP #RIPAB #GuiterLegend
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×