somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরাসিদ্ধে: 3

১২ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব চিপায় আছি কয়দিন যাবৎ। পুরা লেট লতিফ হইয়া গেছি। হপ্তা খানেক আগেই এই পোস্ট পাঠানোর কথা । ইতিমধ্যে ধম্ম নিয়া বিভিন্নমুখী ঝড় বইয়া গেল।
যাই হোক । এই পোস্টে লোকায়তিকদের নৃবৈজ্ঞানিক পরিচয় দেওয়ার কথা বলেছিলাম । লোকায়ত দর্শণের মূল পুঁথি না পাবার কারনে নৃবিজ্ঞানীদের নির্ভর করতে হয়েছে, একটি বিশেষ চিন্তাধারাকে খন্ডন করতে প্রাচীন দার্শনিক সাহিত্যে বিশেষত: বেদ সমর্থক দর্শন সমূহের পূর্বপ বর্ণনার উপর । দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে এেেত্র উদ্ধৃত করতেই হচ্ছে কেননা ভারতীয় দর্শনের অ্যানথ্রোপো-ফিলোসফিক্যাল অনুসন্ধানের আর তেমন কোন উল্লেখযোগ্য প্রচেষ্টার কথা আমি জানিনা। কেউ জানলে অবশ্যই জানাবেন ।

নৃবিজ্ঞানীরা যে ধরনের আদিম আচার-অনুষ্ঠানকে ''উর্বরতার কামনায় জাদুঅনুষ্ঠান'' (fertility magic) আখ্যা দেন , সেখানেই আসলে ''তন্ত্র'' সাধনার উৎস অনুমেয় । এই অনুষ্ঠানগুলোর ভেতরকার বিশ্বাস হচ্ছে মানবীয় প্রজনন ও প্রাকৃতিক উৎপাদন একই সূত্রে বাঁধা , অতএব একটির সংস্পর্শে অপরটিও আয়ত্বাধীন হয় । মজার ব্যাপার হচ্ছে এই পযর্ায়ের ধ্যান-ধারনায় দেহাতিরিক্ত আত্মার কল্পণা সম্পূর্ণ অনুপস্থিত । পক্ষান্তরে এই বিশ্বাসের ক্ষেত্রে মানবদেহের গুরুত্ব সর্বাধিক ।অতএব ''তন্ত্র'' সাধনায় ''দেহতত্ত্ব'' ও ''কায়াসাধনার'' অপরিসীম গুরুত্ব । আদি তন্ত্রমতে যা আছে দেহভান্ডে তাই আছে ব্রহ্মান্ডে , অথর্াৎ , দেহ রহস্যের মধ্যেই বিশ্বরহস্যের পরিচয় বা মূলসূত্র । এই পযর্ায়ের বিশ্বাসে দেহাতিরিক্ত আত্মার স্থান নেই বলেই ''পুরুষাথর্া'' হিসেবে আত্মার মুক্তি বা ''মোক্ষ '' অনুল্লেখিত।

পরবতর্ীকালের আধ্যাত্মবাদী চিন্তকবৃন্দ স্বভাবত:ই এইরুপ ধারণাকে অত্যন্ত গর্হিত মনে করেন এবং খন্ডণে প্রবৃত্ত হন । আধ্যাত্মবাদীরা রাষ্ট্রকতৃক সমর্থিত হন বলে তাদের পুঁথি সংরক্ষিত হয় যত্ন সহকারে । রাষ্ট্রীয় দর্শণের প্রবল আক্রমণের মুখে প্রাচীণ দেহাত্মবাদী তন্ত্র সাধকেরা ছড়িয়ে ছিটিয়ে পড়েন, লোকালয়ের বাইরে । আউল-বাউল-সহজিয়া সাধকদের চিন্তায় দেহ -তত্ত্ববাদ আসলে আদিম দেহাত্মবাদী বস্তুবাদকেই ধারণ করে । আধ্যাত্মবাদীদের সাধনায় যুক্ত হয় ''আত্মা'' এবং ক্রমশ ঈশ্বর । লোকায়ত থেকে ন্যায়-সাংখ্য-যোগ দর্শনে ঈশ্বর বিষয়ক বিতন্ডা থেকে দর্শন এবং প্রতিষ্ঠাণের আদিম দ্্বন্দ্ব অনুমেয় ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×