![]()
এটা আজ আমার রান্না করা পায়েস
উপকরণ: পোলাওয়ের চাল আধা কাপ (ভেজানো), দুধ এক লিটার, খেজুরের গুড়, তেজপাতা , দারচিনি , কিশমিশ, বাদাম কুচি , পানি পরিমাণমতো।
প্রণালি: দুধ ফুটিয়ে এক লিটার থেকে ঘন করে আধা লিটার করতে হবে। গুড় এক কাপ পানি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিতে হবে। চাল ধুয়ে তিন কাপ পানি দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, লবণ দিয়ে মৃদু আঁচে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে ঘন হলে তাতে গুড়,(গুড় পরে দেয়ার কারন হল, আগে দিলে নাকি দুধ ফেটে যেতে পারে, আর এর জন্য দেখতে এবং খেতে নাকি ভালো লাগবে না, তাই মা বার বার বলছেন গুড়ের পানি টা পরে দিতে) দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন হলে নামিয়ে ঠান্ডা করে বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করা যায় গুড়ের পায়েস।
আপনাদের সবায়কে দওয়াত দিলাম
আমি অবশ্য কাল সকালে খাবো, শীতের সকালে ঠান্ডা ঠান্ডা পায়েশ কিন্তু অনেক জোস লাগে আমার কাছে..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


