শীত আর শীতের পিঠার স্মৃতি
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখনো কুয়াশার চাদরে সূর্য মুখ লুকিয়ে রেখেছে। এত সকালে বিছানার লেপের নীচ থেকে বের হওয়া অসম্ভব একটা ব্যাপার কিন্তু আমাকে বের হতেই হবে কারন, দাদি মাটির চুলায় কাঠ দিয়ে আগুন তৈরী করেছেন, একটু পরেই পিঠা বানাবেন, পরে গেলে অনান্য ভাই বোনেরা বেশী খেয়ে ফেলবা। সব ভাই বোন এই কন কনে ঠান্ডার মাঝেই গুটিশুটি হয়ে বসে আছি রান্নাঘরে সবাই চুলার উপর হাত দিয়ে বসে আছি। একটু তাপ নিচ্ছি শীত থেকে বাচার জন্য। একটু পর মিঠাই গরম করে চারপাশে মিষ্টি মিঠাইয়ের গন্ধ ছড়িয়ে পরেছে।
দাদি ভাপা পিঠা বানিয়ে রাখছে পাতিলে, আর মারামরি শুরু হয়ে গেল কে আগে পিঠা নিবে। গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। গরম গরম পিঠে খেতে খেতে শীতের কষ্ট আর মনেই থাকে না।
এখনও যখন বাহিরে পিঠা খাই অথবা মা যখন গ্যাসের চুলায় বানান আমি কিন্তু ঐ মজা পাই না। আসলে পিঠা ভোরে লাকড়ির চুলার পাশে থেকে খেতেই সব থেকে মজা লাগে।
শীত এসে গেছে কদিন ধরে খুবই পিঠা খেতে ইচ্ছে করছে। হাত বাড়ালেই পাওয়া যাবে...। কিন্তু দাদির হাতের পিঠা, ছোট ভাইবোন দের সাথে মারামরি করে পিঠা খাওয়াটাই বেশী মিস করি...।
দাদী অনেক দূরে চলে ঘেছেন কিছু দিন আগে.... তার জন্য সবায় দোয়া করবেন যেন তিনি ভালো থাকেন....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন