হারা সুখের গন্ধে বিভোরে পা বাড়ায় অন্ধবেশে,
ঠিকানাহীনই ঠিকানা যাযাবরি এই প্রাত্যহিকতায়
মুক্ত আবেশী গন্ধের বিভোরে ভুভুক্ষেপও নই
নই নিরাশার হতাশায় কাতর অথবা পাথর
কোন এক আবরণের অবয়বে গহীন থেকে গহীনে আত্মযাপন;
অণুক্ষণ আমি হারা আমি আর আমার অতীতযাপন।
জীবনের রস বুঝি না, বুঝি না প্রাপ্তির শিহরণ
নুইয়ে পড়া চাঁদনির চোখ দেখি রাতের আধারে
ব্যস্তপায়ের বাস্তবতা দেখি পৃথিবীর বেরসিকতায়
দেখি না কেবল আমাকে আমার আমিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


