কিন্তু এবার আনন্দের সাথে কষ্টটাও যোগ হয়েছি। বন্ধুটি আজকে যাচ্ছে আর আমি কিনা জানলাম গতকাল দুপুরে! অথচ আমি যখন যাই তখন অন্তত মাসখানিক আগে থেকে ওকে জানিয়ে রাখতাম। অথচ আমার বন্ধুটি আমাকে জানালো মাত্র 24 ঘন্টা আগে!
প্রফেশন হিসেবে আমাদের প্রতিদ্্বন্দী প্রতিষ্ঠানে চাকরি করতো সে। আর সেখান থেকেই পেয়েছে বিদেশ যাবার সুযোগটি। আর তাই হয়তো জানয় নি আমাকে।
মাঝে মাঝে মনে হয় কত বোকা আমি। কাছের মানুষদের সাথে যখন কথা বলি, তখন নিজেকে উজাড় করে দেই। আর আজকে আমি পেলাম, কাছের মানুষের কাছ থেকে গোপনীয়তা রক্ষার শিক্ষা।
ভবিষ্যতে কাজে লাগবে এই শিক্ষা। নিজেকে আরো গুটিয়ে নেবো নিজের ভেতরে। প্রিয় বন্ধুটির কাছ থেকে প্রাপ্তি এতটুকুই।
নিজের কষ্টটা ঝেড়ে ফেলার জন্য লিখে ফেললাম ব্লগ। তবে কখনোই চাই না বন্ধুটিকে ছোট করতে। এজন্য তার নাম বা কোথায় যাচ্ছে বা কতদিনের জন্য যাচ্ছে বা কোন প্রতিষ্ঠানে চাকরি করে- তার কিছুই উল্লেখ করলাম না। কারন ব্লগ এখন বেশ জনপ্রিয়। প্রিয় বন্ধুটি যদি জেনে যায় তাহলে হয়তো বিরক্ত হতে পারে।
আচ্ছা আপনার কি মনে হয়, এই ঘটনায় আমার কি কষ্ট পাওয়া উচিত নয়?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



