somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরাকের নির্বাচন : জাতীয় ঐক্য শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

১১ ই মার্চ, ২০১০ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১০ মার্চ (রেডিও তেহরান): ইরাকে পার্লামেন্ট নির্বাচনের প্রায় তিন দিন অতিক্রান্ত হওয়ার পর এ ব্যাপারে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ইরাকে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে একে জাতীয় ঐক্য শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে অভিহিত করেছে। নিরাপত্তা পরিষদের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতি থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া এবং গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধের বিষয়টিই ফুটে উঠেছে। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালেকি নির্বাচন অনুষ্ঠানকে সকল ইরাকীর জন্য এক ঐতিহাসিক সাফল্য ও বিরাট অর্জন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচনী ফলাফল পরিপূর্ণভাবে প্রকাশের পর তার সরকার দেশটির পুনর্গঠন কাজ অব্যাহত রাখবে। কারণ সহিংসতা কবলিত ইরাক পুনর্গঠন তার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ইরাকের ইসলামী উচ্চ পরিষদের প্রধান ওমার হাকিমও এক বিবৃতিতে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানকে গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
এতে কোন সন্দেহ নেই যে, এই নির্বাচন ইরাকের রাজনৈতিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে। তাদের মতে, নির্বাচনে ৬২ শতাংশ ভোটারের উপস্থিতি থেকে ইরাকে চলমান ঘটনাবলীর ব্যাপারে জনগণের সচেতনতা ও স্পর্শকাতরতার বিষয়টিই ফুটে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন, নির্বাচনের পর এবার থেকে ইরাক এমন এক যাত্রা শুরু করবে যাতে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি সকল নাগরিক সুযোগ সুবিধার পরিবেশ তৈরী হয় এবং দেশটি সমৃদ্ধির দিকে এগিয়ে যায়।
যাইহোক ইরাকের পার্লামেন্টে সব দলের উপস্থিতির পরিপ্রেক্ষিতে ইরাকের কর্মকর্তারা জোট সরকার গঠন কিংবা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। এরফলে ইরাকে ঐক্য ও জাতীয় সার্বভৌমত্ব আরো শক্তিশালী হবে বলে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ইরাক থেকে বিদেশী সেনা প্রত্যাহার ও দেশের উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই ইরাক সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে পার্লামেন্ট নির্বাচনের পর বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচনী ফলাফল মেনে নিতে সকলের প্রতি আহবান জানানোয় ব্যাপক আশার আলো দেখা দিয়েছে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×