somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

http://www.bdnationalnews.com/

বিডিন্যাশনাল নিউজ ডেস্ক- বিনোদন শব্দটির ব্যাপকতা অনেক। কোন কিছুর মাধ্যমে শুধু ড়্গণিকের আনন্দ দেয়াতেই সীমাবদ্ধ থাকা হলে সে বিষয়টি পূর্ণাঙ্গ বিনোদন হিসেবে যথার্থতা বহন করে না। আনন্দের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টিতে আবেদনের সমাহারই হচ্ছে প্রকৃত বিনোদন। যেমনটা সব সময়ই পাওয়া যায় দেশীয় টিভি মাধ্যমের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে।
বরাবরের মতো এবারের প্রচারিত ইত্যাদিতেও এ আবহ ছিল পরিপূর্ণভাবে। এবারের আয়োজনের সার্বিক বিচার-বিশেস্নষণের সূত্র ধরে অনায়াসেই বলা যায়, বরাবরের মতো এবারও বিনোদনের মাধ্যমে চিত্তকে সমৃদ্ধ করেছে ‘ইত্যাদি’। ‘ইত্যাদি’র গত দু’বছরের আয়োজনে প্রতিটি অনুষ্ঠানেই দেখা যায়, দেশের প্রাচীন নিদর্শন, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি অর্থাৎ আমাদের ঐতিহাসিক গৌরবময় স্থানগুলোতে দর্শকদের নিয়ে যাবার প্রত্যাশায় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে গিয়ে মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ করা হয় প্রায় দু’হাজার বছর আগের সমৃদ্ধ নগরীর ধ্বংসাবশেষ মহাস্থানগড়ে। যা এযাবৎকালে আবিষ্কৃত সবচেয়ে বড় এবং প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। বিষয়টি ব্যাপক আনন্দ দিয়েছে দর্শকদের। সেই সঙ্গে শিড়্গণীয় অনেক কিছুও পাওয়া গেছে এ থেকে। বরাবরের মতো এবারের ইত্যাদিতেও ছিল বেশ কিছু মানবিক ও শিড়্গামূলক প্রতিবেদন। কৃষি উন্নয়নে একনিষ্ঠ কর্মী বগুড়ারই কৃষি বিজ্ঞানী একেএম জাকারিয়ার নতুন উদ্ভাবন ফসলের ডাক্তার প্রতিবেদনটি ছিল বেশ শিড়্গা এবং সচেতনতামূলক। যা দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি কৃষির উন্নয়নে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। বগুড়ার ধুনটের প্রতিবন্ধী যুবক কফিলউদ্দিনের ওপর মর্মস্পর্শী প্রতিবেদনটি হৃদয় ছুঁয়ে গেছে সবার। মনের ঐকানিত্মকতা আর অদম্য আগ্রহ যদি থাকে তাহলে জীবন চলার পথে যে কোন কঠিন সংগ্রামেই যে অনায়াসে বিজয় ছিনিয়ে আনা যায় তার একটি দুর্দানত্ম উদাহরণ কফিলউদ্দিন। এমন একজন সংগ্রামী মানুষকে উপস্থাপন করে হানিফ সংকেত জীবনযুদ্ধে হতাশাগ্রসত্মদের মাথা তুলে নতুনভাবে বাঁচার ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছেন। কুড়িগ্রামের রাজারহাট থানার রণজিৎশ্বর গ্রামের বিত্তহীন সমাজসেবক আবেদ তেলীর শিড়্গার প্রসারে মহতী কর্মকাণ্ডের ওপর প্রচারিত প্রতিবেদনটি শিড়্গার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সিরাজগঞ্জের শিল্পী নরেশ কুমার সূত্রধরের ওপর হৃদয়ছোঁয়া প্রতিবেদনটি ছিল খুব আবেদনময়। প্রতিবেদন সূত্রে জানা যায়, দারম্নণ গুণী এ মানুষটি অভাবের তাড়নায় এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন। আর সে সময় তাকে বাঁচাতে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন সিরাজগঞ্জের এক মহৎ ব্যক্তি রেজাউল করিম খোকন। দুয়ের যৌথ প্রয়াসে এখন দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস আর বিশ্বের খ্যাতিমান মানুষদের ওপর সৃষ্টি হচ্ছে দুর্দানত্ম সব শিল্পকর্ম। প্রতিবেদনটি দারম্নণভাবে আন্দোলিত করেছে দর্শক হৃদয়। এবারের ইত্যাদির মূল গান গেয়েছেন এন্ড্রু কিশোর। ‘হাজার বছর ধরে গড়া তিল তিল করে আমার এই সভ্যতা সংস্কৃতি’ শীর্ষক এ গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রম্নপু। গানটি ছিল দারম্নণ আবেদনময়। অনুষ্ঠানে পরিবেশিত বগুড়া ইয়ুথ কয়ারের আঞ্চলিক উৎসবের গান এবং ঢাকা শহরের নানা সমস্যা নিয়ে মডেল ও অভিনয় তারকা নীরব ও মোনালিসার অংশগ্রহণে চিত্রায়িত গান দুটি ছিল বেশ আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী। এছাড়া অনুষ্ঠানের ভিন্নধর্মী দর্শক পর্ব, নানী-নাতি ও মামা-ভাগ্নে পর্বগুলোও দারম্নণ আনন্দ দিয়েছে। বরাবরের মতো এবারের ইত্যাদিতেও ছিল বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বিভিন্ন নাট্যাংশ। যার সব ক’টিতেই ছিল বিনোদনের পাশাপাশি আমাদের সামাজিক অসঙ্গতিকে ঘিরে তীব্র কটাক্ষপাত। সব মিলিয়ে এমন আকর্ষণীয় এবং শিড়্গা ও সামাজিক সচেতনতামূলক একটি ‘ইত্যাদি’ উপহার দেয়ার জন্য হানিফ সংকেতকে অনেক অনেক অভিনন্দন। সেই সঙ্গে সাধুবাদ পেতে পারে অনুষ্ঠানটির স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেডও।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×