somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলেবেলে...২

৩০ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরদিন ঘুম থেকে উঠে আগেরদিনের কীর্তিকলাপ খুব বেশি মনে ছিল না। বয়সটাই ছিল অমন, কোনোকিছুই মনে ছাপ ফেলতো না। যাহোক স্কুল গেলাম। যেতে একটু দেরী করে ফেললাম। গিয়ে দেখি ক্লাস প্রায় ভর্তি। সবাই চলে আসছে। আমার প্রিয় টিচার আপাও ক্লাসে। আমি হাসিমুখে ঢুকার অনুমতি চাইতেই আপা আমার দিকে তাকালেন। তার চোখে একি সাথে ক্রোধ আর বেদনা। আমি ভয় পেয়ে গেলাম। আপার চোখে রাগ দেখে আমি অভ্যস্ত ছিলাম না। আপা আমার দিকে হিংস্র ভাবে এগিয়ে এসে আমাকে টানতে টানতে ক্লাসের মাঝখানে নিয়ে এসে জিজ্ঞাসা করলেন কাল আমি ফাল্গুনির সাথে কি করসি। আমি পুরা চমকে গেলাম। ধারণাও করতে পারিনি ফাল্গুনি সামান্য ঘটনা এভাবে আপাদের কাছে নালিশ দিয়ে বসবে। কিচ্ছু বলতে পারলাম না। আপা শাস্তি দিলেন। আমার স্কুলজীবনের প্রথম ও সবচেয়ে ভয়াবহ শাস্তি। সারাদিন ক্লাসের সবার সামনে কানে ধরে দাঁড়ায় থাকতে হবে। বেপারটা শুনতে হয় তো অতটা কঠিন মনে হচ্ছে না কিন্তু আমাদের স্কুলে ওটাই ছিল তখন সবচেয়ে অপমানকর শাস্তি। সাধারণত নিজের বেঞ্চের উপর দাঁড়ানোই ছিল হাইয়েস্ট লেভেলের শাস্তি, আর সবার সামনে দাঁড়ানো ছিল স্কুল থেকে টিসি নেয়ার থেকেও খারাপ। আমার সাথে কোনদিন এমন কিছু ঘটবে ভাবিনি। ঘটনার গুরুত্ব হাড়ে হাড়ে টের পেলাম। একটা কথাও না বলে কানে হাত দিয়ে গিয়ে দাঁড়ালাম। আপা পুরো ক্লাস আমাকে ইগ্নোর করে গেলেন, মাঝে মাঝে শুধু কথার হুল ফুটাচ্ছিলেন। পুরো ক্লাস সেদিন অবাক হয়ে ছিল। ফাল্গুনিও এত কিছু আশা করেনি। মনে আছে ও তখন বারবার আপাকে বুঝানোর চেষ্টা করে। কমপ্লেন তুলে নিতে চায় কিন্তু আপা কিছুই শুনবেন না। আমাকে উনি ই সবচেয়ে বেশি ভালবাসতেন। আমার সব দোষ ঢেকে ফেলতেন। কিন্তু সেদিন উনি যে কি করলেন খোদা ! অন্যান্য আপারা যখন এসে তাকে শাস্তি মাফ করে দেয়ার জন্য অনুরোধ করে তখন ও তিনি কারো কথায় কান দিলেন না। পরপর ৩টা ক্লাস নিজে নিলেন যাতে আর কেউ শাস্তি মাফ করার সুযোগ না পায়। এরপর টিফিন পিরিয়ড। তিনি চলে গেলেন। আমি দাঁড়িয়েই রইলাম। সবাই এসে বসতে বলল, আমি দাঁড়ায় থাকলাম। ফাল্গুনি কাঁদতে কাঁদতে টানাহেঁচড়া করলো, আমি দাঁড়ায় রইলাম। পরের পিরিয়ডের আপা এসে আমাকে বেঞ্চে বসতে বলার পর মাথা ওভাবেই নিচু করে এসে বসে রইলাম। স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত একইভাবে বসে ছিলাম। একবার ও মুখ তুলিনি, চোখ সরাইনি। আপা সেদিন একটি চিরন্তন কথার সাথে আমাকে প্রথমবার পরিচয় করায় দেন, প্রচন্ড ভালোবাসা আর প্রবল ঘৃণার মাঝে এক সুতা পরিমাণ পার্থক্য থাকে। কোনো কারণে সেই সুতা ছিঁড়লে ভালোবাসা ঘৃণায় পাল্টে যায়। একই পরিমাণে।
সেবারই প্রথমবার আমি দ্বিতীয় হই এক মার্কের জন্য। ফাল্গুনি হয় তৃতীয়। আমার কাজিন প্রথম।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×