somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেনা গণিতবিদদের অজানা গল্প !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাপের প্রেমিক ফুরিয়ার
গণিতবিদদের জীবনধারা তাঁদের আবিষ্কারের মতোই জটিল হয়। ষোলো শতকের ফ্রান্সের গণিতজ্ঞ জোসেফ ফুরিয়ারের জীবন ছিল এমনই অদ্ভুত। এই গণিতবিদ ‘অ্যানালাইটিক্যাল থিওরি অব হিট’-এর জন্য বিখ্যাত। এই তত্ত্ব অনুসারে যেকোনো ফাংশন y=f(x) ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে প্রকাশ করা যায়। তিনি বিশ্বাস করতেন, মরুভূমির গরম পরিবেশই স্বাস্থ্যের পক্ষে সবচেয়েভালো। মোটা মোটা জামাকাপড় পরে অনেক বেশি তাপমাত্রার রুমে বাস করতে শুরু করেন তিনি। ধারণা করা হয়, তাপের প্রতি এই প্রগাঢ় ভালোবাসার জন্যই তাঁর মৃত্যু হয়।

জার্মানির শ্রেষ্ঠ কে?
উনিশ শতকের শুরুর দিকের কথা। জার্মান প্রকৃতিবিজ্ঞানী আলেকজান্ডার ভ্যান হামবোল্ডট ফরাসি জ্যোতির্বিদ ও গণিতবিদ পিয়েরি সাইমন ল্যাপ্লাসকে প্রশ্ন করেছিলেন, ‘জার্মানির সর্বশ্রেষ্ঠ গণিতবিদ কে ছিলেন?’ প্রকৃতিবিজ্ঞানী হামবোল্ডটের ধারণা ছিল, জার্মান গণিতবিদ ফ্রেডরিখ গাউস ছাড়া আর কেউ শ্রেষ্ঠ হতে পারেন না। কিন্তু তাঁকে হতাশ করে জ্যোতির্বিদ ল্যাপ্লাস উত্তর দিলেন, ‘ফ্রেডরিখ পাফ।’ আশ্চর্য হয়ে হামবোল্ডট জিজ্ঞেস করলেন, ‘তাহলে গাউস?’ হামবোল্ডটকে অবাক করে দিয়ে ল্যাপ্লাস বললেন, ‘গাউস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণিতবিদ।’

বহুভাষাবিদ গাউস
গণিতের জগৎকে দুই হাত ভরে দেওয়া ফ্রেডরিখ গাউসের যে কেবল গণিতের প্রতিই মুগ্ধতা ছিল তা নয়, বরং নতুন নতুন ভাষা আয়ত্ত করাতেও তাঁর জুড়ি ছিল না। তাঁর এই শখটিকে তিনি বুদ্ধি শাণিত রাখার পন্থা বলে মনে করতেন। সারা জীবন ভাষা শিখে গেছেন, এমনকি ৬২ বছর বয়সে এসে তিনি রাশিয়ান ভাষা শেখা শুরু করেন, আর মাত্র দুই বছরের মধ্যেই এই ভাষায় সাবলীলভাবে কথা বলতে শুরু করেন।

অদক্ষ কৃষক নিউটন
পৃথিবীখ্যাত পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ আইজ্যাক নিউটন ভালো কৃষক ছিলেন না বলে কলেজে ভর্তি হয়েছিলেন। ১৭ বছর বয়সে নিউটনের মা তাঁকে কৃষিকাজের সঙ্গে যুক্ত হতে বলেন। কিন্তু নিউটন ভালো কৃষক ছিলেন না বলে তাঁর চাচা তাঁকে অনেকটা নিরুপায় হয়েই ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি করে দেন।

ডায়মন্ডের গণিতপ্রেম
ইংলিশ গণিতবিদ জন ওয়ালিস পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ নিউটনের বন্ধু ছিলেন। ওয়ালিস তাঁর ডায়েরিতে নিউটনের কুকুর নিয়ে লিখেছিলেন। নিউটনের ধারণা ছিল, তাঁর পোষা কুকুর ডায়মন্ডের সামান্য হলেও গণিত-সম্পর্কিত জ্ঞান আছে। ওয়ালিস কারণ জিজ্ঞেস করলে নিউটনের সরল উক্তি ছিল, ‘ডায়মন্ড দুটো উপপাদ্যের প্রমাণ করেছিল। যার প্রথমটি আগে থেকেই ভুল ছিল এবং দ্বিতীয়টি ছিল নিয়মবহির্ভূত।’

‘সুতরাং ঈশ্বর আছেন’
গণিতের প্রায় সব শাখায় যে মানুষটির ছিল স্বচ্ছন্দ পদচারণ, তিনি লিওনার্ড অয়লার। জন্মসূত্রে সুইস এই নাগরিক জীবনের একটা বড় অংশ কাটান রাশিয়ায়। রুশ রানি ক্যাথেরিন দ্য গ্রেটের সময় তিনি সেন্ট পিটার্সবার্গ একাডেমিতে গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগে গবেষণা করতেন। সেই সময়ে রানির আমন্ত্রণে নিরীশ্বরবাদী ফরাসি দার্শনিক ডেনিস ডিডেরট রাশিয়া ভ্রমণে আসেন। রানির আশঙ্কা ছিল, ডিডেরট তাঁর নিরীশ্বরবাদী তত্ত্ব দিয়ে রাশিয়ান কোর্টকে প্রভাবিত করতে পারেন। রানি অয়লারকে দায়িত্ব দেন ডিডেরটকে থামানোর জন্য। ডিডেরটকে জানানো হয়, একজন গণিতবিদ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন এবং তা রুশ কোর্টে উপস্থাপন করা হবে। কোর্টে দার্শনিক ডেনিস ডিডেরট লিওনার্ড অয়লারের কাছে অস্তিত্ব প্রমাণের নমুনা চান। স্বল্পভাষী অয়লারের উত্তর ছিল, ‘মাননীয় বিচারক, a+bn/n=x; সুতরাং ঈশ্বর আছেন।’ আসলে অয়লার জানতেন যে ডিডেরট গণিতের ব্যাপারে নিতান্তই অদক্ষ। সুতরাং গণিতের মারপ্যাঁচে ফেলে তাঁকে বোকা বানানো কঠিন হবে না। তেমনটাই ঘটেছিল, ডিডেরট অয়লারের এই বক্তব্যের বিরুদ্ধে একটি যুক্তিও উপস্থাপন করতে পারেননি। তিনি চুপচাপ কোর্ট থেকে বেরিয়ে যান এবং পরে গণিতবিদদের অস্পষ্ট, দুর্বোধ্য বলে স্বীকার করেন। দার্শনিক ডেনিস ডিডেরট এ ঘটনার পর গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন এবং গণিতবিষয়ক কয়েকটি আলোচনা গ্রন্থ প্রকাশ করেন।

ফিবোনাচ্চি নামের রহস্য
ইতালিয়ান গণিতবিদ ফিবোনাচ্চি পাঁচটি নামে পরিচিত ছিলেন। মধ্যযুগীয় এই গণিতবিদের পুরো নাম লিওনার্দো পিসানো বিগোলো হলেও তাঁকে কখনো কখনো লিওনার্দো অব পিসা, লিওনার্দো পিসানো, লিওনার্দো বোনাচ্চি ও লিওনার্দো ফিবোনাচ্চি নামে ডাকা হতো। এই গণিতবিদের বাবার নাম ছিল গুগলিলিমো বোনাচ্চি। এ জন্য তাঁকে বোনাচ্চির ছেলে বা ‘ফিলিয়াস বোনাচ্চি’ নামে ডাকা হতো। ফিলিয়াস বোনাচ্চি থেকে ফিবোনাচ্চি নামের উৎপত্তি।

ক্ষণজন্মা প্যাসকেল
ফরাসি গণিতবিদ, উদ্ভাবক ব্লেইজ প্যাসকেল তাঁর ৩৯ বছরের ক্ষণজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি জ্যামিতিসংক্রান্ত একটি নতুন উপপাদ্য প্রমাণ করেন। বয়স যখন ২০, তিনি তখন স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র উদ্ভাবন করেন। ৩০ বছর বয়সে তিনি গণিতে তাঁর অসামান্য কীর্তি দ্বিপদী বিন্যাসের ওপর ‘প্যাসকেলের ত্রিভুজ’ প্রকাশ করেন।

প্রডিজি রেনে দেকার্তে
ফরাসি গণিতবিদ-দার্শনিক রেনে দেকার্তে মাত্র আট বছর বয়সে কলেজে পড়াশোনা শুরু করেন। গণিতে কার্তেসিয়ান জ্যামিতি ও তলের জন্য বিখ্যাত হলেও তিনি কিন্তু পেশায় আইনজীবী ছিলেন।

ডজসনের অ্যালিস
ব্রিটিশ গণিতবিদ চার্লস ডজসনের বিখ্যাত বই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। কী, কোথাও কোনো গরমিল মনে হচ্ছে? আসলে না, ইংরেজি সাহিত্যের জনপ্রিয় লেখিকা লুই ক্যারল আসলে চার্লস ডজসনেরই ছদ্মনাম। শৌখিন ফটোগ্রাফার ডজসন গাণিতিক লজিক নিয়ে অনেক কাজ করেছেন।

ডিমোয়েভারের মৃত্যু গণনা
জটিল সংখ্যা নিয়ে পড়াশোনা করেছেন এমন সবাই আব্রাহাম ডিমোয়েভারের নাম জানেন। তাঁর সম্পর্কে কথিত আছে যে তিনি আগে থেকেই নিজের মৃত্যুর দিন ও তারিখ হিসাব করে বের করেছিলেন। একদিন ডিমোয়েভার লক্ষ করেন যে প্রতিদিন তিনি ১৫ মিনিট করে আগের দিনের থেকে বেশি ঘুমাচ্ছেন।
এই বেশি ঘুমানোর প্রবণতা কিছুতেই বন্ধ হচ্ছে না।
তিনি ধারণা করেন, এটা চলতে থাকলে একসময় তাঁর মৃত্যু অবধারিত। প্রতিদিন ১৫ মিনিট করে বেশিঘুমালে যেদিন ঘুমানোর সময় ২৪ ঘণ্টা পার হয়ে যাবে সেদিনই তাঁর মৃত্যু ঘটবে।
এটা থেকে তিনি হিসাব করে বের করেন তাঁর মৃত্যু হবে ১৭৫৪ সালের নভেম্বর মাসের ২৭ তারিখে। গণিতের প্রতি নিজের নিঃসংকোচ বিশ্বাসকে সঠিক প্রমাণ করে ঠিক সেদিনই মৃত্যুবরণ করেছিলেন তিনি।


জাহিদ হোসাইন
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×