somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জর্জ ক্যান্টর:এ সপ্তাহের গণিতবিদ

০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটির শখ ছিল বাবার বেহালা বাজানো। বাবা ছিলেন সংস্কৃতিমনা ও ভ্রমণপিপাসু ব্যবসায়ী। তাই ছেলেকে বেহালা বাজানো শেখাতে বাবার উৎসাহের কোনো কমতি ছিল না। বাবার ইচ্ছা ছিল, ছেলে হয়ে উঠবে জগদ্বিখ্যাত জার্মান সুরস্রষ্টা বিটোফেনের মতো। কিন্তু ভিন্ন ধাতুতে তৈরি ছেলে কি শোনে বাবার কথা! বাবার ইচ্ছাতেই ছেলে কৈশোর থেকে অনেক ভালো বেহালা বাজানোর জন্য বিখ্যাত ছিল। কিন্তু দুরন্ত ছেলের নেশা ছিল ভিন্ন কিছু করার। দুরন্ত ছেলেটি পরবর্তী সময়ে হয়ে ওঠে জার্মানির বিখ্যাত গণিতবিদ জর্জ ক্যান্টর। সেটতত্ত্বের জনক জর্জ ক্যান্টর ১৮৪৫ সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। ১৮৬৭ সালে তিনি জার্মান বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ২২ বছর বয়সে গণিতে নাম্বার থিওরির ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৮৬৯ সালে তিনি হ্যালে বিশ্ববিদ্যালয়ে গণিতের গবেষক হিসেবে নিয়োগ লাভ করেন। ১৮৭২ সালে ক্যান্টর ত্রিকোণমিতির ওপর নিবন্ধ প্রকাশ করেন। এ সময়ই তাঁর সঙ্গে আরেক জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ডের পরিচয় হয়। ১৮৭৩ সালে ক্যান্টর প্রমাণ করেন, মূলদ সংখ্যার সেট বীজগাণিতিক সংখ্যাগুলোর মতোই গণনাযোগ্য। অর্থাৎ, মূলদ সংখ্যার সেটে যতগুলো সংখ্যা আছে, ঠিক ততগুলো সংখ্যাই আছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটে। তিনি আরও প্রমাণ করেন, বাস্তব সংখ্যাগুলো গণনাযোগ্য নয়। বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিওপোল্ড ক্রোনেকার তাঁর গবেষণা নিয়ে সন্দেহ প্রকাশ করে সমালোচনা শুরু করেন। কিন্তু আত্মপ্রত্যয়ী ক্যান্টর সমালোচনার বিরুদ্ধে মেধা-মনন দিয়ে কাজ চালিয়ে যেতে থাকেন। ১৮৭৯ সাল থেকে ১৮৮৪ সাল পর্যন্ত তিনি সেটতত্ত্ব নিয়ে বিস্তৃত গবেষণা নিবন্ধ প্রকাশ করতে থাকেন।
১৮৯৫ ও ১৮৯৭ সালে সেটতত্ত্বের ওপর তাঁর আরও দুটি নিবন্ধ প্রকাশ পায়। ক্যান্টর সেটতত্ত্বের মৌলিক ভিত্তি রচনা করেন। তিনি অসীম সেটের পাটিগাণিতিক তত্ত্ব প্রদান করেন। তিনি এ তত্ত্বে সংখ্যাকে কার্ডিনাল ও অর্ডিনাল দুই ভাগে ভাগ করেন। তিনি কার্ডিনাল ও অর্ডিনাল সংখ্যা বোঝানোর জন্য হিব্রু আলেফ () ও গ্রিক ওমেগা () বর্ণ প্রতীক হিসেবে ব্যবহার শুরু করেন, যা আজও ব্যবহূত হচ্ছে। তবে সমসাময়িকদের ধারাবাহিক সমালোচনা এবং নিজের ছোট ছেলের মৃত্যুতে প্রচণ্ড বিষণ্ন হয়ে পড়েন এবং একপর্যায়ে গণিতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে থাকেন। বিশ শতকের প্রভাবশালী এই গণিতবিদ ১৯১৮ সালে পরলোকগমন করেন। সংখ্যাতত্ত্ববিদ্যায় জর্জ ক্যান্টরের অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রয়েল সোসাইটি তাঁকে সম্মানসূচক সিলভেস্টার পদক প্রদান করে।

(Click This Link)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×