somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীরা: জেগে আছে ওরাও

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসময় প্রচলিত ছিল: বাঙালি নাকি ঘরকুনো জাতি। কিন্তু রাজা রামমোহন রায় প্রথম বিলেতে যাত্রা করে শুরু করেছিলেন বাঙালির বিশ্বজয়। এরও অনেক আগে তিব্বতে ধর্মপ্রচারে গিয়েছিলেন বিক্রমপুরের ছোকড়া অতীশ দীপঙ্কর। এরপরে বাঙালিরা জয় করেছে বিশ্বের প্রতিটি কোনা। জ্ঞান বিজ্ঞানের সব শাখা, ভ্রমনে বাংলার মাঠি, দানা পানি খেয়ে বেড়ে ওঠা ছেলেরা স্পর্শ দিয়েছে তাদের বাহাদুড়ি।

শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনে যখন সারা বাংলাদেশ আন্দোলিত তখন কেন বসে থাকবে বিদেশী পড়ুয়া বাংলাদেশী শিক্ষার্থীরা।
এমন কিছু শিক্ষার্থীদের সাথে যোগযোগের চেষ্টা করে তাদের মন্তব্য প্রকাশ করা হয় দৈনিক প্রথম আলোর স্বপ্ন নিয়ের পাতায়।

ষেখানকার কয়েকটি উল্লেখযোগ্য লাইন হলো:
যাঁরা শাহবাগে বিচারের দাবিতে দাঁড়িয়েছেন, আমি তাঁদের মন থেকে সমর্থন দিচ্ছি। আমি যদি শাহবাগে দাঁড়াতে পারতাম!
—শিহান সাজিদ, ইউনিভার্সিটি অব ওয়াটারলু, কানাডা।

প্রবাসে পড়তে এসে প্রতিনিয়ত মন থেকে শাহবাগ আন্দোলনে যোগদান করে চলেছি। জয় আমাদের হবেই।
—মাইশা তাসনিম, ইউনিভার্সিটি অব ওলংগং, দুবাই।

৪২ বছরের আক্ষেপ ঘোচানোর সময় হয়েছে এখন।
—সাজেদুর আকন্দ, ওহাইও স্টেস্ট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

১৯৭১ সালে মা এবং মাটির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, তারা কোনোক্রমেই ক্ষমার যোগ্য নয়। রাজাকারদের ফাঁসি চাওয়াটা যে শুধু বর্তমান তরুণ প্রজন্মের দাবি তা নয়, এ দাবি মানবিকতাবোধের, এ দাবি বাংলার আপামর জনতার।
—মাহমুদুল হক, ডালহৌসি ইউনিভার্সিটি, কানাডা।
এ মুহূর্তে আমার সবচেয়ে বড় আফসোস হচ্ছে শাহবাগে সক্রিয় না থাকতে পারা। তবে সশরীরে থাকতে না পারলেও মনটা ঠিকই পড়ে আছে। শাহবাগে আন্দোলনরত সব মানুষের সঙ্গে আমিও গলা মিলিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
—সামিন রিয়াসাত, ইউনিভার্সিটি অব কেমব্রিজ, যুক্তরাজ্য।

প্রযুক্তির কল্যাণে মুহূর্তেই জেনে যাচ্ছি শাহবাগে কী হচ্ছে। ইস! এখন আমি যদি শাহবাগ থাকতে পারতাম!
—সিয়াম মোশাররফ হোসেন, ইউনিভার্সিটি অব হিউস্টন, যুক্তরাষ্ট্র।

যাবজ্জীবন কারাদণ্ড শব্দটার অর্থ আমি আমার মতো করে বুঝি। আমি জানি, এর মানে কিছু নরপিশাচকে আরও বহুদিন আদর-যত্ন করে বাঁচিয়ে রাখা। এতে ওদের সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। কারণ, ওরা জানবে শত শত খুন করেও বেঁচে থাকা যায়। তাই সারা বিশ্বের সব জাগ্রত বাঙালির সঙ্গে আমরাও বিচারের দাবিতে একাত্ম।
—চমক হাসান, ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র।

মূল লেখা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×