কথাটা কতটা যুক্তিক ভাবতে ভাবতে হাটছে হিমু, হিমু নামটা নিয়ে ছেলেটাকে খুব বিপাকে পড়তে হয় মাঝে মাঝেই। নাম শুনেই মানুষ ওর দিকে এমন একটা দৃষ্টিতে তাকায়, যেন ইচ্ছে করেই হিমু নামটা বলে বেড়াচ্ছে সে। আজ সকালেও অফিসের বস ওকে জিজ্ঞেস করেছে সত্যি কি আপনার বাবা মা আপনার নাম হিমু রেখেছে? নাম শুনলেই কেমন ফাত্রা টাইপ মনে হয়। অজানা এক কারনে এই প্রশ্নের জবাবে হিমু কেবল মুচকি হাসে, মুমি এটাকে বলতো ইব্লিশ হাসি। মুমি হলো হিমুর প্রেমিকার নাম। আজকাল প্রেমিক-প্রেমিকা শব্দটা হাড়িয়ে গেছে, ছেলে মেয়েরা খুব ভাব নিয়ে GF আর BF বলে। কালের বিবর্তনে খুব প্রানবন্ত কিছু শব্দ পরিণত হয়েছে বোবা কান্নায় , সেদিন দূরে নয় GF , BF শব্দ গুলো পরিবর্তিত হয়ে Doll কিংবা Toy -এ পরিণত হবে( এ ওকে দেখিয়ে বলবে she is my doll ও একে দেখিয়ে বলবে he is my toy)। অতিমাত্রার আধুনিক জেনারেশন আধুনিকতা মানে কেবল অদ্ভুত কিছু করতে পারাকেই বুঝে।
অফিস শেষে বাসায় ফেরার পথটা হেটে যেতে হিমুর খুব ভাল লাগে। একা একা হাটার কিছু পজেটিভ দিক আছে , যদিও সে এত কিছু ভাবেনা। হিমুর খুব ইচ্ছে হেটে হেটে সে একদিন সেন্ট মার্টিন যাবে। এনিয়ে ওর মাথায় অনেক প্ল্যান আছে। "মাথায় কোন প্ল্যান আসলে যতক্ষণ কাজটা শেষ না হয় ভীষণ অস্থিরতায় কাটে" হিমু ছেলেটা অস্থির না, কেমন জানি মাথায় চিন্তা পুষতে ওর ভাল লাগে।
বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায় হিমুর। রাত করে বাড়ি ফেরা মানুষেরা ভাবুক টাইপ হয়। হিমুর মাঝে ভাবনার ছিটে ফোঁটাও নাই। খুব কঠিন মুহূর্তেও এক গাল হাসি নিয়ে সে বলবে ব্যাপারনা হয় এমনটা। একবার কি হলো , হিমুর বাবা খুব অসুস্থ হয়ে হসপিটালে বর্তি। আত্মীয় স্বজন সবাই এসে হসপিটালে জড়ো হল, পুরু ওয়েটিং রুম ওদের দখলে। হিমুদের পরিবারের মানুষ গুলো সবাই খুব আন্তরিক। কারো কোন কিছু হলেই ১৪ গুষ্টি থেকে প্রায় ১৬ গুষ্টি এসে হাজির হয়, সুখের কিংবা দুঃখের বিষয় হোক ওদের আসতেই হবে।হিমুর বাবার অবস্থা ভালনা। ডাক্তাররা এসে আশঙ্কার কথা জানিয়ে গেছে, সবার মুখ থমথমে। হটাৎ করেই হিমু বলে উঠলো ও মাই গড আজকে মুমির মা-বাবার মেরিজ ডে আমি এখনো এখানে বসে আছি কেন? বলেই সে হন হন করে হাটা দিলো। সবাই বোকা বনে গেলো মুহূর্তে নেমে এলো পিন পতন নীরবতা। হিমুর ছোট ফুপ্পির কান্নার ব্যারাম আছে মনে হয়, মহিলা হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করলো কারন তার বড় ভাইয়ের একমাত্র ছেলেকে তার কাছে উম্মাদ মনে হয়।কতবার কত তাবিজ কবজ এনে দিয়েছে হিমুকে। অনেকের মত হিমুর ছোট ফুপ্পির ধারনা বাবা মায়ের এক মাত্র সন্তান দের উপর বদ জীন-পরীর নজর থাকে।
হাটতে হাটতে রোজ শাহবাগের ফুলের দোকান গুলুর সামনে এসে হিমুর পথ থেমে যায়। রঙ বেরঙ এর সাজিয়ে রাখা ফুল দেখতে ভাল লাগে ওর, প্রতিদিন সে দোকানীর সাথে দরদাম করে। সাদা রঙের গোলাপ পেলেই কেবল নিবে সে, সাদা শান্তির প্রতীক। তাই সাদা গোলাপ হলো দুনিয়ার সবচে মূল্যবান ফুল, একথা মুমির কাছ থেকে শুনেছে হিমু। ফুল কিনার পর এক মুহূর্ত আর দাড়ায়না ছেলেটা, লম্বা লম্বা পা ফেলে হাটতে থাকে। আসলে গন্তব্য জানা থাকলে মানুষের হাটার গতি বেড়ে যায়। এটা একটা হিসেব , কিছু কিছু হিসেব থাকে মানুষের মস্তিষ্কে চরম প্রভাব ফেলে।
আজ এপ্রিলের ৪ তারিখ, হিমুর জন্ম দিন। ৩ টি সাদা রঙের গোলাপ কিনে চুপচাপ হাটতে থাকে হিমু। জীবনে কোনদিন হিমু কাঁদেনি, কান্না ব্যাপারটা খুব অচেনা ছেলেটার কাছে। আজ ওর বিষণ কান্না পাচ্ছে। পৃথিবীতে অনেক কাকতালীয় ব্যাপার হয়। হিমুর সাথেও হচ্ছে। হুমায়ুন আহমেদের হিমুর সাথে এই হিমুর কিছু ব্যাপার মিলে যায়। এতো কষ্ট হচ্ছে কেন ওর, নিজের অবস্থা দেখে নিজেই চমকে উঠে সে।
ঘাসের উপর পা ছড়িয়ে বসে আছে হিমু। এই প্রথম ওর চোখ বেয়ে পানি পরছে। এই পানির নাম সংজ্ঞা কিছুই জানেনা সে। একবার উঠে দাড়িয়ে সামনের তিনটি কবরে শিয়রের দিকটাতে তিনটা ফুল গুজে দিয়ে বসে পরলো আবার। ডান পাস থেকে প্রথম কবরটা হিমুর বাবার তার পাশে ওর মা মাঝে একটা কবরের যায়গা ফাক রেখে মুমি। খালি অংশটা হিমু নিজের জন্য রেখেছে। মা আর মুমির মাঝখানে শুয়ে থাকা ব্যপারটা ওকে অনেক রোমাঞ্চিত করে। কবর ব্যপারটাই বিষণ অন্য রকম। পৃথিবীর একমাত্র স্থায়ি ঠিকানা। বেঁচে থাকা মানুষের আসলে নির্ধারিত কোন ঠিকানা থাকেনা , আজ এখানে কাল ওখানে। প্রায় সময় হিমুর মাথায় একটা চিন্তা ভর করে, মা আর মুমির কবরের মাঝের যায়গাটায় একটা ছোট্ট ঘড় বানিয়ে সে বসতি শুরু করবে। এতে করে ২ টা ব্যাপার হবে, এক সবার মাঝে থাকলে ওর একাকীত্ব দূর হবে আর দুই সে হবে পৃথিবীর একমাত্র স্থায়ি ঠিকানা দারী জীবন্ত মানুষ।
হিমু বিড় বিড় করে কথা বলতে থাকে ,
"বাবা" কেমন আছো আজ? নিশ্চুপ কবর থেকে কোন উত্তর নেই। খুব কম কথার মানুষ ছিলেন হিমুর বাবা, অনেক গুলু প্রশ্ন করা হলে তিনি এক কথায় উত্তর দিতেন।হিমু যখন ইন্টার মিডিয়েট শেষ করে ভার্সিটিতে বর্তি হবে তখন জার্মানির স্ক্লারশিপ পেয়ে গেলো। অনেক চিন্তিত হয়ে সে বাবার কাছে গেলো, খুব সান্ত হয়ে আধ ঘণ্টা লাগিয়ে বাবাকে বুঝিয়ে বলল বাবা কি করি বলতো?? বাবা পত্রিকা পড়া থামিয়ে একবার উর দিকে তাকিয়ে আবার পত্রিকায় মনোযোগ দিলেন। মিনিট পাঁচেক পর বললেন নিজের মন কে জিজ্ঞেস করো।
"মা" ভাল আছি আমি , চিরকাল তোমার একটাই চিন্তা ছিলো আমি কেমন আছি! আর তোমরা পাশে না থাকলে আমি কেমন থাকবো। অনেক ভাল আছি মা। মার শরীরের গন্ধ নিতে খুব ইচ্ছে করে হিমুর । কবরের মাটির নাক লাগিয়ে মার শরীরের গন্ধ নেবার প্রাণ পণ চেষ্টা করে, মাটির সোঁদা গন্ধে মার অস্তিত্ব খুজে পায়না সে।
একটু সরে এসে মুমির কবরের পাশে চুপ হয়ে বসে আছে হিমু। সাহস পাচ্ছেনা কথা বলার।মুমি চলে যাবার সময় হিমুর হাত ধরে বলে গিয়েছিলো ভাল থেকো, হিমু ভাল নেই।" হেই মহারাণী কেমন আছো তুমি? মনে আছে তুমি বলেছিলে যেদিন আমি কাঁদবো সেটা হবে ৮ম আশ্চর্য, দুনিয়ার সব মানুষ কে ডেকে দেখাবে"। আজ কাদছি মুমি ,আজ আমি কাঁদছি। কথার ফাকে ফোঁটা ফোঁটা চোখের জল পরতে থাকে মুমির কবরে। আর গত পাঁচটা বছর বুকের মাঝে লুকিয়ে থাকা সব কথা হর হর করে বেরিয়ে আসতে থাকে হিমুর মুখ দিয়ে।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





