দয়া করে চুপ করে থাকবেন না, এটা মোটেও চুপ করে থাকার সময় নয়।( আমি একজন ব্লগার !!নাস্তিক নই) ভাই নতুন কোন শাহবাগ এর জন্ম দিতে চাইনা , তবে আপনারা সাথে থাকলে প্রতীবাদ করতে চাই ।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক দিন হিন্দি মুভি দেখিনা। ভারতীয় কালচারের আগ্রাসন আর আমাদের উপর ওদের বন্ধু সুলভ অত্যাচার এর প্রতি এটা আমার নীরব প্রতীবাদ। একজন দেশ প্রেমিকের আসলে সব কিছুতেই দেশ প্রেম খোজা উচিৎ, আমি খুজিনা কিংবা পারিনা । তাই বাসায় ফিরে যখন দেখি মা হিন্দি সিরিয়াল দেখে কিংবা বাবা বাজার থেকে উত্তম সুচিত্রার ডিভিডি হাতে বাসায় ফিরে আমি চুপ থাকি। আমার পরিবার আমাকে সিখিয়েছে কি করে অন্যের চিন্তা চেতনা কিংবা বিশ্বাস কে সর্বপরি মানুষের একান্ত ব্যক্তিগত ভাল লাগাগে সম্মান দেখাতে হয়। হোক সে চোর কিংবা কোন নীতি বিহীন মানুষ। নীতি হীনতাই কিছু কিছু মানুষের নীতি। আমি আমার পরিবারের শিক্ষাকে প্রমান করেছি। তাই জামাতি দেখে ছাগু বলে চিৎকার দেইনাই , জামাত কেন ভাল নয় ঠাণ্ডা মাথায় সেটা ওদের বুঝাতে চেয়েছি। আমি কোন দিন আওয়ামী পন্থিদের ভাদা কিংবা বি এন পি পন্থিদের পাদা বলিনি, তথা কথিতো ট্যাগ দিয়ে কাদা ছুড়াছুড়ি করিনি কোন দিন ( কারন সস্থা সেলিব্রেটি হতে চাইনি ট্যাগ বাজী করে)। তার মানে এই নয় ওদের সমর্থন করে চুপ থেকেছি।
খুব জানতে ইচ্ছে করে বেশী বুঝা মানুষ গুলু কি পেয়েছে এসব করে। " যে ব্যাক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা ভুদ্ধিমান" । এখানে কেউ তাদের নিজের ভুল গুলু নিয়ে সমালোচন করতে দেখিনি । অন্যকে হেয় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়া দেখেছি , অন্যের ভুল কে নিয়ে হৈচৈ করে নিজের দোষ ডেকে রাখার চাটুকতা দেখেছি।
ছোট্ট একটা সাম হয়য়ার ইন ব্লগে হাজারটা সিন্ডিকেট। সারা দেশে কত কুটি সিন্ডিকেট আছে স্বয়ং আল্লাহ্ ছাড়া আর কেউ বলতে পারবেন কিনা আমার জানা নেই। মানবতা, ভ্রাতৃত্ব, মমত্ব বোধ গুলু হাড়িয়ে গেছে অনেক আগে। হিংসাদ্বেষ, কাটাকটি, হানাহানি, ভাঙচুর এইতো থাকলো বাকি তাহলে শান্তি আসবে কোথা থেকে, শান্তি কি আর গাছে ধরে।
যে কারনে আজকে এই লিখাঃ
ব্লগার= নাস্তিক । নিউটনের ৩ সুত্রের মত করে প্রতিষ্ঠিত হয়ে গেছে সাধারন মানুষের মনে। কিন্তু এখনো আমরা হেফাজতে ইসলাম আর শাহবাগ ইসু নিয়ে দারুন ব্যাস্ত। এখনো জামাতি আওয়ামী আর বি এন পি নিয়ে কাদা ছুড়াছুড়ি করে মাতম উরাই আমি একজন ব্লগার। বাঙ্গালীর যদিও ব্যাস্ত থাকার জন্য ইস্যুর প্রয়োজন পড়েনা। বাঙ্গালী জাতীটাই এক বিরাট ইস্যু।
আমি একজন ব্লগার একজন মুসলিম মসজিদে যাই নামাজ পড়ি, যতদূর সম্ভব ধর্মের বিধিনিষেধ মানার চেষ্টা করি। কিন্তু আজ আমার বুকের পাজরে খোঁদাই করেও নাস্তিক শব্দটা জুড়ে দেওয়া হয়েছে, কিছু অমানুষের জন্য ( যাদের সংখ্যা নিতান্তই কম)। আপনারা যারা ব্লগার !!চুপ করে কেন ভাই!!? নিজেকে নাস্তিক ভাবতে কষ্ট হয়না আপনাদের? আমার হয়। খুব কষ্ট হয় যখন আমার বাবা বলে ছেলেকে লক্ষ টাকা খরচা করে পড়া লেখা শিখিয়ে বড় ভুল করেছি এখন নিজেকে নাস্তিকের বাবা ভেবে বিষ খেতে মন চায় ছেলে যদি পড়া লিখা না জানতো তাহলে অন্তত ব্লগার হতনা, যখন একজন রিকশা চালকের মুখে শুনতে হয় মামা ব্লগার নামের নাকি একটা নতুন দল আসছে ? ওরা নাকি আল্লা রাসুল বিশ্বাস করেনা? নাউজু বিল্লাহ দড়জাল হালার অনুসারি বাংলাদেশেই প্রথম আইলো। খুব ছোট খুব নিম্ন মানের লাগে নিজেকে।
আমি কোন মাতকার চাইনা , চিৎকার চ্যাঁচামেচি গালি গালাজ আর ট্যাগ ছুড়াছুড়ি করে প্রমান করতে চাইনা আমি ব্লগার আমি নাস্তিক না। আবার বসে বসে কষ্ট কে হজম করতেও চাইনা। আমরা সবাই মিলে রাজ পথে নামতে পারিনা একটা ছোট্ট ব্যনার নিয়ে , আমার মতো সস্থা মানের ব্লগারদের বলছি আমরা পারিনা সবাই এক হয়ে একটা জাগরনের জন্ম দিতে।

আপনাদের সকলের মতামত চাই, দয়া করে চুপ করে থাকবেন না। এটা মোটেও চুপ করে থাকার সময় নয়।
বিঃদ্রঃ আমার পোস্ট এর কোন কথায় কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিতো, মানুষ কে আঘাত করতে শিখায়নি আমার বাবা-মা।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন