গোধূলির শেষ লালিমা ছাড়িয়ে
গেঁয়ো পথের ঘোর লাগা বাঁক,
সোনালী ধানের ক্ষেতে যেন
তুমি দিগন্তের মৃত্তিকা মায়া!!
ভরাট স্বরের গান তুমি
ভালবাসার মিষ্টি কবিতায় উপমা যেন
আমার মনের তাকে সাজানু নতুন বই,
শীতের সকালে পালকের ওম কিংবা
দুপুরে সাদা কাকাতুয়ার তৃষ্ণার্ত আর্তনাদ!!
ঝিলের জলে ভেসে থাকা রক্ত শাপলা তুমি
জ্যোৎস্না বিভোর শেষ রাত্তিরে শূন্যতা,
মৌ বনে সুধা ফোয়ারায় আমি মধুপ,
তুমি কোন যুবকের একটি রাতের নিদ্রাহীন
দুঃস্বপ্ন যেন।
_____________________________ ১৮ ই মার্চ ২০০৩ ইং
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




