somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পার্বতীর বাউল হয়ে ওঠা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ষোড়শী এক মেয়ে আলমের টিনের মধ্যে একতারার টুং শব্দের মূর্ছনায় মূর্ছাগত, দিগ্‌বিদিক জ্ঞানশূন্য। শান্তিনিকেতনে আসা যাওয়ার পথে ট্রেনে অপার বিস্ময়ে অন্ধ বাউলের হৃদয়ের গান শুনে এই তাঁর উপলব্ধি। একটা সময় তাঁর বাউল গান শুনতে ভয় লাগত; ভাবত বাউলের গান বুঝি তাঁকে ঘর ছাড়া করবে। ছাড়তে হবে পড়াশোনা। ঠিকানা হবে আশ্রম। আর শেষকালে হয়েছেও তাই। পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া মৌসুমি পারিয়াল, কাল আর মনের খেয়ালে হয়ে গেলেন পার্বতী বাউল।


বাউল হয়েই যেন তাঁর দেশে বিদেশে ঘুরে বেড়ানো। টরন্টো সংস্কৃতি সংস্থার ১০ম বার্ষিক পারফর্মিং আর্ট উৎসব ২০১৫-তেও গান গাইতে এসেছিলেন পার্বতী বাউল। সেখানেই গ্রিনরুমে বসে তাঁর সঙ্গে কিছু কথোপকথন।
পশ্চিমবঙ্গের অনেকের মতো তাঁর প্রকৌশলী বাবা আর রামকৃষ্ণের ভক্ত মা পূর্ববঙ্গের এখনকার বাংলাদেশের বাসিন্দা ছিলেন। দেশভাগের পর তারা পশ্চিমবঙ্গে চলে যান। বাবার রেলওয়েতে চাকরির কারণে নানান জায়গা থাকা হলেও শৈশবের উল্লেখযোগ্য সময় কেটেছে আসাম ও কুচবিহারে। সেই সময়ই তাঁর হাতেখড়ি হয় উচ্চাঙ্গ সংগীত ও কত্থক নৃত্যে।

ভিজুয়াল আর্ট শিখবেন বলে এসেছিলেন কলাভবনে গুরুদেবের স্কুলে। অথচ অন্ধ বাউলের মোহাচ্ছনতাই তাঁকে বাউল শিল্পী বানিয়ে ছাড়ে। শান্তি নিকেতনে বাউল শিল্পী ফুলমালি দাসী প্রায় আসতেন গান করতে। নিয়তির খেলায় যা এক সময় ভয় লাগত পার্বতীর, তা-ই গলায় তোলার জন্য শান্তিনিকেতনে আসা ফুলমালি দাসী বাউলের দীক্ষা নেওয়া শুরু করেন। বাউল হয়ে ওঠা যেন আরও বেগবান হয়। তখন একদিন সনাতন দাসের দীক্ষা নেওয়ার জন্য পার্বতী বাকুড়ার সোনামুখী আশ্রমে হাজির হন। সনাতন দাসের বয়স তখন ৮০ বছর। প্রাণান্ত ১৫ দিনের চেষ্টায় তাঁর দীক্ষা পান। তারপর প্রায় সাত বছর সনাতন দাস বাউলের সঙ্গে দেশ-দেশান্তরে, আশ্রমে আশ্রমে গান পরিবেশন করেন গুরু-শিষ্যা। কখনো গুরুর সঙ্গে সুর তুলেছেন, কখনো দিয়েছেন তাল, নেচে গেয়ে মাতিয়েছেন দর্শক-শ্রোতার হৃদয় মন। সনাতন দাস বাউলের অনুমতিক্রমে পার্বতী একা একা কিছুদিন গান করার পর তাঁর দ্বিতীয় গুরু ৯৭ বছর বয়সী শশাঙ্ক গোঁসাইয়ের কাছে দীক্ষা নেন। গুরু শশাঙ্কের শতায়ু জীবনের বাকি টানা তিন বছর পার্বতী তাঁর কাছে বাউলের দর্শন, গান, অন্তর-বাহির দুই হাতে গ্রহণ করেন।
দরবেশ পরম্পরায় দীক্ষায় দীক্ষিত পার্বতী এখন পায়ে অভিনব নূপুর, কোমরের কাছে ডুগডুগি আর তাঁর বিশাল জটা ধরা চুলে নৃত্য ভঙ্গিমায় কখনো অধরার কথা, কখনো কৃষ্ণের কখনো রাধা আবার কখনো নিজেকে জানার, চেনার গল্প বলে যান ঘণ্টার পর ঘণ্টা, রাতের পর রাত।
কিছু গান:


সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×