somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

 ব্লগার_প্রান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

শূন্যতার চোরাবালি (শেষ পর্ব)

০১ লা মে, ২০২০ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২য় পর্ব
১ম পর্ব

আত্নহত্যা শব্দটি শুনে আর চমকায় না তুহিন। শব্দটির আড়ালে মুক্তি লুকিয়ে থাকার সম্ভাবনা যাচাই করে দেখে। নিজের মানসিক আর শারীরিক স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। সেদিন নিজের উপর প্রচন্ড আক্রোশে, আয়নায় ঘুষি বসিয়ে দেয় তুহিন। হাত কেটে প্রচুর রক্তপাত হয়। হাতে সেলাই পড়তে দেখে কাঁদে তুলতুলি। অনেকদিন চুপচাপও থাকে। তুহিন প্রার্থনা করে, তুলতুলির স্বাভাবিকতার জন্য। তবে, তুলতুলির ফেরত আসতে সময় লাগে না। ফের কথার চাবুকে আহত হয় তুহিন।
মগবাজারের এক বারে সুরার গন্ধ নিতে দেখা যায় তুহিনকে। জীবনের ব্যাপারে গভীর অবিশ্বাস জন্মাচ্ছে তার। তারপর একদিন মদ্যপ অবস্থায় মারামারি করে অন্য মাতালদের সাথে। খুব ভোরে তাকে রাস্তা থেকে উদ্ধার করে শ্বশুর এবং শ্যালক।

তুলতুলি বরাবরের মতোই নিজের জন্য বিলাপ করে, মুখ ফসকে তুহিনকে ডিভোর্স দিতে চায়। 'ডিভোর্স' শব্দটা নতুন ঠেকে তুহিনের কাছে। পরিচিত জনেরা তুহিনের দুঃখ বুঝতে শুরু করেছিলো। তুলতুলিও শপথ করে, নিজেকে শোধরাবার কথা বলে। কিন্তু তুহিন অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে। নিয়তিকে গাঢ় আলিঙ্গন করে, সে চাকরিতে মন দেয়। সৎ পথে অর্থ সঞ্চয়ের প্রতিজ্ঞা করে।
সংসারে যেমন তুহিন মন দিতে পারেনা, তুলতুলিও তেমনি নিজেকে সামলাতে পারে না। স্ত্রীকে এড়িয়ে চলতে, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া কাছিমের মতো নিজেকে লুকিয়ে রাখে তুহিন। কিন্তু নিয়তি যাকে পরীক্ষা করে, তাকে আমৃত্যু পরীক্ষা করে।

কর্মসূত্রে, কর্পোরেট জগতের সাথে অনেক কিছুর সাথে ব্যালেন্স করে চলা লাগে। কয়েকজন ভদ্রমহিলা তুহিনের কলিগ। কিছু দরকারে তাদের একজন রাতের বেলা কল দেয়। দৈবের দয়ায়, সেই ফোন ধরে তুলতুলি। সমস্ত জীবনের সন্দেহ আর ক্ষোভ ঝরে পড়ে তুহিনের নিভুপ্রায় জীবন প্রদীপে। একটা কাঁচের গ্লাস তুহিনের দিকে ছুড়ে মারে তুলতুলি। স্ত্রীকে শান্ত করতে শয়তানের কৃপায়, একটি চড় মেরে বসে হতভাগ্য যুবক।
অনেকক্ষণ চুপ থেকে মধ্যরাতে তুলতুলি চিৎকার করে ঘোষণা দেয়, সে এখন আত্নহত্যা করবে।

সুদীর্ঘ অপেক্ষার বাঁধ ভেঙে দিয়ে, ঘর থেকে বেরিয়ে আসে তুহিন। ফ্ল্যাটের বাইরে প্রতিবেশীদের উঁকি দিতে দেখে, নিজের সমগ্র জীবনের নির্লজ্জতার কথা মনে পড়ে তার। পিতামাতার সৌম্য অবয়ব চোখে ভাসে, পেছনে ছায়া মানুষের টিটকিরিগুলো আবৃত্তি করে কেউ।
ছাদের সিড়ি গুলো পেরিয়ে, এক বুক শ্বাস নেয় তুহিন। এমুহূর্তে তার মস্তিষ্কটা বন্ধ করতে হবে।
তাও ভূমিমুখী পতনের সময় একবার চাঁদকে আঁকড়ে ধরতে চায় সে। মনে পরে যায়, নিষ্পাপ শৈশবের দিনগুলো।

ইতিকথা:

আমগাছটা, বেঁচে থাকার শেষ একটা সুযোগ দেয় তুহিনকে।
আটদিন পর চোখ খুলে, আইসিইউর কাঁচের বাইরে হেলান দিয়ে ঘুমোতে দেখে তুলতুলিকে। তুলতুলির এতো দুঃখী মুখ কখনো দেখেনি তুহিন। তুলতুলি একসময় তুহিনের দিকে চায়। ভালোবাসার সুতোয় বাঁধা পরা দুজনের চোখ ছুয়ে অশ্রু আসে, বহুল প্রতিক্ষীত বৃষ্টির মতো।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২০ রাত ৮:৪৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×