somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শূন্যতার চোরাবালি (২য় পর্ব)

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম পর্ব

তুহিন কোথাও পড়েছিলো, প্রকৃতির নিয়মেই পুরুষেরা বহুগামী প্রবণতা দেখায়। কিন্তু তুহিনের মনে হয়, তার ভীত বিবেক স্বয়ংক্রিয়ভাবে চিন্তার এই অংশটিকে বিকল করে রাখে।
তুলতুলির কারণে নিজেকে বন্ধুশূন্য মনে হয় তার। তুলতুলি প্রসঙ্গে সহপাঠীরা হাসাহাসি করে। তুহিন নিজেকে গুটিয়ে নেয়। একবার এক স্কুল পড়ুয়া মেয়েকে টিউশনি পড়ানোর বিবাদে, তুলতুলি ছাত্রীর বাসায় এসে পড়েছিলো। তুলতুলির কি মানসিক সমস্যা আছে? এই প্রশ্নের উত্তর তলিয়ে দেখেনা তুহিন। সত্যি বলতে ছেলেটি হয়তো ভেতরে ভেতরে অনেকদিন ধরেই মৃত।

এদিকে তুলতুলির মন জুগিয়ে কথা না বললে, একটু বিদ্রোহ করতে চাইলে, তুলতুলি কাঁদে, নিজেকে হত্যা করার ভয় দেখায়। ছোট্ট শিশুর মতো ক্ষমা চায় তুহিন। হয়তো তুলতুলির মৃত্যু হোক, এতটা বিষাক্ত হৃদয় তার নেই।
তুলতুলির কিন্তু অনেকগুলো ছেলেবন্ধু আছে। তবে তুহিন ব্যাখ্যা চায়না। কারণ, তুলতুলির দাবী সে দেখতে খারাপ এবং এরা শুধুই বন্ধু। তুলতুলি কখনো এদের প্রেমে পড়বেনা, বা এদের পড়তে দিবে না। কিন্তু যেহেতু তুহিন ছয় বছরের রাজপুত্র, তাই তার এসবে সমস্যা হবে।

আত্নীয় বা প্রতিবেশী, তুলতুলি সবাইকে সন্দেহ করে। নিরীহ নির্জীব বিশ্ববিদ্যালয় জীবন কেটে যায় আত্নমর্যাদাহীণ তুহিনের। তুলতুলি মনে মনে বেশ খুশি হয়।
স্কলারশিপ নিয়ে বাইরে যেতে গেলে, পায়ে ধরে তুলতুলি। তাকেও সাথে নেয়া লাগবে। নয়তো তুহিন তার সুতো ছিড়ে মুক্ত হয়ে যেতে পারে। তুহিনকে মন থেকে ভালোবাসে তুলতুলি। বাধ্য হয়ে দেশেই থাকে এবং সার্টিফিকেটের জোরে ভালো চাকরি পায় তুহিন। দুই পরিবারই জানতো। চাকরির তিন মাসের মাথায় বিয়ে হয়ে যায় তুহিন-তুলতুলির।

অনেক বন্ধু, আত্নীয় স্বজন তাদের বিয়েতে আসে। শুভেচ্ছা জানায়। তুহিনের ভালো লাগে। অনেকটা যেন, বহুদিন পর কবর থেকে বের হওয়ার পরের অনুভূতি। তুহিন ভাবে, এখন তুলতুলির ছেলেমানুষী কমবে। ক্ষনিকের বিরতিতে মৃত মানুষ ভুলে যায়, অবশিষ্ট হাড়টুকুও ক্ষয়ে যাওয়া না পর্যন্ত, মানুষ দুঃখ নিয়েই বাঁচে।

বিয়ের পর তুলতুলি আরো হিংস্র হয়। বাঘিনী যেমন শাবকের উপর নজর রাখে, তেমন অস্বস্তি নিয়ে সংসার শুরু হয় তুহিনের। তুহিনের ব্যক্তিগত বলে কিছু নেই। টিভি সিনেমার নায়িকা কিংবা সংবাদ পাঠিকার উপর তুহিনের 'বদদৃষ্টি' চিহ্নিত করে তুলতুলি। শূন্যতার গভীর বিষাদের বাইরে সংসার কিছুই উপহার দেয়না তুহিনকে।
বউয়ের সাথে কোথাও যেতে লজ্জা পায়, অফিস থেকে লেট করে ফিরতে ভয় পায়। বইয়ের পাতায় মুখ গুঁজে বাঁচার চেষ্টা করে তুহিন।
একদিন তুলতুলি আবিষ্কার করে, তুহিনের বইগুলো কিশোরপাঠ্য অ্যাডভেঞ্চার বই নয়। বড়দের বই। সেখানে এমন শব্দ আছে, যা পাঠ করে হয়তো তুহিন যৌন লালসা মেটায়। নিজের ব্যক্তিত্ব নিয়ে কুৎসিত মন্তব্য শুনে, ঘৃণায় কুঁকড়ে যায় তুহিন।
স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ায় আগ্রহ পায় না। যদিও তুলতুলি সোয়াগের কথা বলে, ভালোবাসি বলে। কিন্তু সেসব শ্রুতিমধুর শব্দ ওজন করতে পারেনা তুহিন।
ওর মধ্যে মৃত মানুষের শীতলতা আসে, বর্ষার রাতের মতো। তাই ছাদে গিয়ে একাকী কাঁদে। তুলতুলির অগোচরে স্মোক করে। স্ত্রীর গায়ে হাত তোলা বা প্রতিবেশীর ভাঁড় হওয়ার সংকল্প তার মনে নেই।
কিন্তু তুলতুলি যখন কাঁদে, তখন নিখুঁত ভালোবাসা থেকেই কাঁদে।
তুহিন প্রচন্ড বিষণ্ণতায় ভোগে আজকাল। নিজেকে প্রশ্ন করে,"আমি কি পাগল হয়ে যাচ্ছি? "

(আগামী পর্বে সমাপ্ত)
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×