somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসিজির লিডঃ পানির মত সহজ নাকি পানির মত কঠিন??

২২ শে মে, ২০১৪ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় পাঠক, এতক্ষণে আপনারা নিশ্চয়ই ইসিজি সম্বন্ধে ছোটখাটো ধারণা পেয়েছেন। এই পোস্টে আমরা আলাপ করব ইসিজির লিড (lead) নিয়ে।

মনে করুন, আপনার পোষা বেড়ালটা খুব অসুস্থ। কেমন যেন করে, লাফায় না, দৌড়ায় না। আপনি তাকে কোলে নিয়ে ভালমত লক্ষ্য করা শুরু করলেন।

আপনি সামনে থেকে তাকে দেখলেন। আপনার চোখে ধরা পড়ল, বেড়ালের মুখের কাছে কেমন যেন ঘা ঘা ভাব।



আপনি বেড়ালের বাম পাশটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে এই দিক থেকে বেড়ালটাকে দেখলেন। এবার দেখলেন, শরীরের বাম পাশের একটা অংশে লেগে আছে রক্তের দাগ।

এবার আপনি বেড়ালের ডান দিকটা নিজের দিকে ঘুরিয়ে নিলেন। এবার দেখলেন, ডান দিকটা ভাল, কোন সমস্যা নেই।



এবার আপনি বেড়ালের নিচের দিকটা নিজের দিকে ঘুরিয়ে নিলেন এবং দেখলেন, বেড়ালের নিচের অংশে ক্ষতের দাগ।



একইভাবে আপনি বেড়ালকে দেখতে পারেন উপর থেকে। দেখতে পারেন পিছন থেকে। অর্থাৎ, আপনি আপনার বেড়ালটাকে কয়েক দিক থেকে দেখতে পারেন। একেক দিক থেকে দেখার সময় বেড়ালের শরীরের একেকটা অংশ আপনি ভাল দেখতে পাবেন, আর প্রত্যেকবারই চারপাশের অংশের কিছুটা দেখতে পাবেন। যেমন, উপর থেকে দেখলে আপনি বেড়ালের মাথা ও পিঠ ভালোভাবে দেখতে পারবেন, কিন্তু পাগুলো ভালোভাবে দেখতে পাবেন না। আবার ডান পাশ থেকে দেখলে খালি ডান পাশের শরীর ভালোভাবে দেখতে পাবেন, মাথা ও পিঠ বুঝতে পারবেন কিন্তু ভালোভাবে দেখতে পারবেন না।

ইসিজির লিডও কিন্তু তাই। এটা আর কিছুই না, হৃদপিণ্ডকে কয়েকটা আলাদা দিক থেকে দেখার একটা পদ্ধতি মাত্র।

কয়েকটা আলাদা দিক থেকে দেখার কারণ হল, একেক দিক থেকে হৃদপিণ্ডের একেক অংশ ভাল বোঝা যায়। আপনি যেমন আপনার পোষা বেড়ালটাকে সবদিক থেকে দেখে বুঝতে পেরেছিলেন বিড়ালের কোথায় কোথায় ক্ষত, ইসিজিতেও হৃদপিণ্ডকে বিভিন্ন দিক থেকে দেখে বুঝতে হয় হৃদপিণ্ডের কোথায় কোথায় সমস্যা।

আপনি যদি আপনার বেড়ালটাকে খালি ডান দিক থেকে দেখতেন, আপনার মনে হত বেড়াল সুস্থ, তার কোন সমস্যা নেই। একইভাবে আমরা যদি শুধু একটা লিড বা একটা দিক থেকে হৃদপিণ্ডকে দেখি, আমরা শুধু সেই লিড হৃদপিণ্ডের যে অংশের কাছাকাছি আছে সেটারই সমস্যা নিরূপণ করতে পারব, অন্য অংশগুলোর সমস্যা এই লিডে ধরা পড়বে না।

সব দিক থেকে দেখে যাচাই বাছাই না করে যেমন ফল থেকে ফ্ল্যাট, কোনটাই কেনা হয় না, তেমনি সব দিক বা লিড থেকে না দেখে হৃদপিণ্ড সম্বন্ধে কোন সিদ্ধান্ত দেয়া হয় না।




এক কথায় লিড মানে, হৃদপিণ্ডের দিকে তাকানোর আলাদা আলাদা দিক।

ইসিজি যন্ত্রটাকে দুইভাগে ভাগ করা যায়। একটা হল মূল যন্ত্র, যেটা দিয়ে বর্গ আঁকা কাগজে আঁকাবাঁকা ইসিজি বের হয়ে আসে। আরেকটা হল সাপের মত কিলবিলে ১০ টা ইলেক্ট্রোড, যেগুলো শরীরের বিভিন্ন স্থানে লাগানো হয়।



কোন ইলেক্ট্রোড কোথায় বসানো হয় এটা জানার কোনই প্রয়োজন নেই আমাদের। আমাদের শুধু জানতে হবে, ইসিজি মেশিন ১২ টা দিক থেকে হৃদপিণ্ডকে দেখে। এই ১২ টা দিকের নাম lead.

lead দুই প্রকার। limb leads আর chest leads.

limb lead শুনেই বোঝা যাচ্ছে এই লিডগুলো limb বা হাত পায়ের সাথে সম্পর্কিত। লিম্ব লিড ৬ টি। এরা হচ্ছে I, II, III, AVL, AVR এবং AVF.

chest lead শুনেই বোঝা যাচ্ছে এই লিডগুলো chest বা বুকের সাথে সম্পর্কিত। চেস্ট লিডও ৬ টি। এরা হচ্ছে V1, V2, V3, V4, V5 এবং V6.

এবার লিম্ব লিডগুলোর একটা ছবি দেখুন। বুঝতে পারবেন কোন লিড কোন দিক থেকে হৃদপিণ্ডকে দেখে।



অর্থাৎ, মানবদেহে স্থাপিত একটা হৃদপিণ্ডকে ঠিক বাম দিক থেকে দেখে লিড I

উপরের বাম কোণ থেকে দেখে লিড AVL

নিচের বাম কোণ থেকে দেখে লিড II

একদম নিচ থেকে দেখে লিড AVF

নিচের ডান কোণ থেকে দেখে III

একদম ডান দিক থেকে দেখে লিড AVR

এবার চেস্ট লিডগুলোর একটা ছবি দেখুন।



আজকের পুরো আলোচনা থেকে আপনার মনে রাখতে হবে শুধু এটুকুই...

right ventricle দেখা যায় লিড V1, V2 এ

interventricular septum দেখা যায় লিড V3, V4 এ

left ventricle দেখা যায় লিড V5, V6 এ

anterior aspect of heart দেখা যায় V1 থেকে V6 পর্যন্ত সব লিডে

inferior aspect of heart দেখা যায় II, III, AVF এ

left lateral aspect of heart দেখা যায় I, AVL, V5, V6 এ

চার্টগুলো দিলাম সহজে মনে রাখার জন্য...




বিশ্বাস করুন, লিড সম্বন্ধে আর কিছুই জানার প্রয়োজন নেই আপনার। কোন লিড কোন দিক থেকে দেখে এর সাথে সেদিকে হৃদপিণ্ডের কি আছে মনে করবেন, কাহিনী শেষ। সেটাও কঠিন মনে হলে অন্তত এটুকু তো বুঝতে পেরেছেন যে হৃদপিণ্ডের নিচ থেকে যে লিড দেখবে সে হৃদপিণ্ডের শুধু নিচের অংশটাই ভালোভাবে দেখবে, রাইট?
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×