![]()
'পিলখানার ৫৭জন সেনা অফিসারের হত্যাকাণ্ড আমাকে মর্মাহত করেছে, তাই এসব হত্যাকাণ্ডের দায় আমি নিতে পারবোনা, এজন্যই পদত্যাগ করেছি, যারা এসব হত্যাকাণ্ড করছে, তাদের সাথে আমার নীতি আদর্শ কোনো ভাবেই মিলছে না, তাহলে আমি এদের সাথে কিভাবে রাজনীতি করবো, সময়ের পালাবদল হলে সবার মুখোশ উম্মোচন হবে।'
--সোহেল তাজ (সাবেক আওয়ামী স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী)।
মানলাম উপরের খবরটা গুজব। কিন্তু ২০১২ সালের ১২ মে-তে 'দৈনিক সমকাল' পত্রিকায় সোহেল তাজ এর একটি সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছেন 'বেশি ঘাঁটাবেন না, হাটে হাঁড়ি ভেঙে দেব'। বেশি ঘাঁটাঘাঁটি করলে আখেরে সরকারেরই বেশি ক্ষতি হবে বলে সরকারকে সতর্ক করেছেন পদত্যাগের জালে আটকে পড়া সাংসদ তানজিম আহমেদ- সোহেল তাজ। তিনি বলেছেন, 'কারও মুখোশ উন্মোচন করতে চাই না। তবে বেশি ঘাঁটাঘাঁটি করা হলে হাটে হাঁড়ি ভেঙে দেব।' সাক্ষাৎকারের একটি অংশে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সেটা হচ্ছে,- 'সরকারকে বুঝতে হবে আমি খুবই স্পর্শকাতর কারণে পদত্যাগ করেছি'।
তিনি আরও বলেছেন,- 'স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কাজ করতে গিয়ে অনেকের মুখোশের আড়ালের চেহারাটা দেখে ফেলেছেন তিনি। তাদের সে কাজকর্ম সমর্থন করতে পারেননি বলেই চার মাসের মাথায় মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি।'সমকাল পত্রিকার লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




