somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ আল মামুন
ধর্ম নিয়া ব্যবসা আমাদের দেশের মোল্লারা ধর্মের দোহাই দিয়া সবকিছু করে থাকেন ।ধর্মকে পুজি করে মুক্তমনা মানুষ হত্যা করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে উগ্রবাদী মোল্লারা।আমরা কি আজ ও সেই বর্বর যুগ এ বসবাস করছি যেইখানে ছিলনা কোন মত প্রকাশের স্বাধী

জঙ্গিবাদের কারখানা

২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গিবাদের কারখানা :আমরা গত দুই বছর আগে হেফাজতিদের তান্ডব দেখেছি ।তখন হেফাজতিদের হুমকিতে পুরো দেশ যেন অচল হয়ে পড়েছিল বারবার ।শুধু হেফাজতি না ,সারা দেশ জুড়ে মৌলবাদী, জামাত -শিবির -রাজাকার গোষ্ঠী আর ধর্মান্ধদের চিৎকারে কান জ্বালা পালা অবস্থা ।তাদের ভাষ্যমতে এর মূল কারণ হচ্ছে ,নাস্তিকরা নাকি ধর্ম অবমাননা করেছে, রসুলের অবমাননা করেছে তাই তাদের ফাঁসি দিতে হবে,শায়েস্তা করতে হবে ।নাস্তিকদের কেউ যদি ব্লগে ধর্মের বিরুদ্ধে লেখে তবে তার প্রতিবাদ করা যেত লেখা দিয়ে ।প্রতিটি মানুষের অধিকার আছে যে কোন কিছুর নিন্দা করার, বিরোধিতা করার, মতামত দেয়ার ।কোন ধর্ম বা মতবাদ সত্যি কিনা তা যাচাই করতে হলে এমন একটা পরিবেশ বজায় রাখতে হবে যেখানে মুক্ত ভাবে এর সমালোচনা করা যায় ।যদি এই পরিবেশ না থাকে তবে যে কোন মিথ্যাচারকে ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব ।যদি সতীদাহ প্রথার নিন্দা ও বর্ণ প্রথার সমালোচনা করা না যায় তবে হিন্দু ধর্মের বর্বর রূপ ফিরে আসবে ।একটি ধর্ম সত্য কিনা তা প্রমাণ করা যায় তার সমালোচনার মাধ্যমে ।প্রকৃত প্রশংসা তখনই পাওয়া সম্ভব যখন সমালোচনা করার স্বাধীনতা থাকে ।ইসলামের শুধু প্রশংসা করা যাবে কোন সমালোচনা বা নিন্দা করা যাবে না এটি কোন নীতি ।কিন্তু মোল্লাদের অতশত বুঝে কাজ কী।উগ্র ইসলামী জঙ্গি দ্বারা আগেই নিহত হলেন ব্লগার রাজীব ।হত্যা করে শেষ নয় ।সরকারি প্রণোদনাই তৈরী করা তালিকায় ও তার নাম ও ছিল ।একজন মানুষকে শুধু একবারই হত্যা করা সম্ভব সেই ব্যাপারটা ও তারা উপলব্ধি করতে অক্ষম ।হেফাজতি ও ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীকে খুশি করার জন্য সরকার ও নিরপরাধ ব্লগারদের জেলে পুরল।একই মতাদর্শের মৌলবাদীরা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে একই কাজ করে আসছে দিনের পর দিন ।সালমান রুশদির satanic verses এর প্রতিবাদে সেই কী কান্ড বিশ্বজুড়ে ।নিহত হোন অনেকেই ।এমনকি এর অনেক অনুবাদক হামলার হাত থেকে রক্ষা পাননি ।আজ ও রুশদি মুক্তভাবে চলাফেরা করতে পারে না । ডেনিশ কার্টুন ও Charlie hebdo cartoon নিয়ে কী ঘটেছিল স্মরণ হলে শিউরে উঠতে হয়
।মুসলিম মৌলবাদীরা সারা পৃথিবীকে নিজের সম্পত্তি বলে মনে করেন তাই যারা ইসলামে বিশ্বাস করেন না তারা ও এই ধর্মের সবকিছুকে সম্মান করতে বাধ্য থাকবেন।এমনকি যে দেশে মুসলিম নেই বললেই চলে সে দেশে ও কেউ মুহাম্মদের সমালোচনা করতে পারবে না । আমাদের কবি কাজী নজরুল ইসলামকে ও মোল্লারা কাফের ফতোয়া দিয়েছিল ।তসলিমা নাসরিনের লেখা ইসলামের সমালোচনা নিয়ে মোল্লারা যা করল তা খুবই আশ্চর্যজনক ।এমনকি মোল্লারা তার মাথার দাম ঘোষণা করল প্রকাশ্যেই ।প্রথম আলোর আলপিন মোহাম্মদ বিড়াল নামক একটি কৌতুক ছাপা হলে সম্পাদক সহ এসে করজোড়ে মাফ চাইতে বাধ্য হলেন ।নির্যাতিত হলেন কার্টুননিসট আরিফ ।তাদের ভয়ে অনেক ব্লগার আজ দেশত্যাগে বাধ্য হয়েছে ।হেফাজতের আমীর মাওলানা শফি যে তের দফা ঘোষণা করেছেন তাতে এইটা পরিষ্কার যে এমনকি তারা স্কুলগুলোকে মাদ্রাসায় পরিণত করতে চাই ।যেখান থেকে সৃষ্টি হবে অসংখ্য জঙ্গি ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×