বর্তমানে লোড-শেডিং'এ বিদ্যুৎ যায় নাকি আসে এ প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ব্যাপক পদক্ষেপ গৃহীত হয়েছে। তার সুফলও আমরা ভোগ করেছি। কিন্তু এখন কি হল?
বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে তার চাহিদাও ব্যাপকভাবে বেড়েছে, সমন্বয় সাধনে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে, সিস্টেম লস হচ্ছে, অনেক ক্ষেত্রে সাবোট্যাজ হচ্ছে, অন্য কোন সরকারই এ থেকে পরিত্রাণ দিতে পারতোনা ইত্যাদি ইত্যাদি যতই কারণ দেখাই একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে জনগণ এসব কোন কারণই কানে তুলবে না। যেভাবেই হোক লোড-শেডিং থেকে মুক্তি চাই এটাই মোদ্দা কথা।
লোডশেডিং
সরকার তাদের অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে, বিরোধী দল তাদের সময় এক মেগা বিদ্যুৎ উৎপাদন না করেও সমালোচনা করতে পিছপা হচ্ছেনা; কিন্তু সবচেয়ে বড় সত্য হল আইপিএস ও জেনারেটরের বদৌলতে সরকার বা বিরোধী দলের বক্তব্য প্রদানকারীরা কেউই এর ভুক্তভোগী নয়। তারা জনগণের দুর্ভোগের কল্পিত-ধারণা থেকে মন্তব্য করছে। বাস্তবে লোডশেডিং এর ভুক্তভোগীদের প্রকৃত কষ্ট তারা কখনও উপলব্ধি করতে পারবেনা।
আমাদের দেশের মাননীয় আদালত স্বপ্রণোদিত হয়ে অনেক যুগান্তকারী রায় দিয়েছেন। দেশ পরিচালনায় ভূমিকা পালনকারীরা যেন প্রকৃত অর্থে লোড-শেডিং এর বাস্তবতা উপলব্ধি করে মন্তব্য করতে পারেন সে প্রত্যাশায় আদালতের স্বপ্রণোদিত ঘোষণা চাই।
" লোড-শেডিং অনুধাবনে সরকারের সকল মন্ত্রী, প্রভাবশালী নেতা, বিরোধী দলের সাংসদসহ সকল সাংসদ এবং প্রথম-সারীর বুদ্ধিজীবীদের গৃহ হতে কেন জেনারেটর ও আইপিএস এর সংযোগ বিচ্ছিন্ন করা হবে না" এই মর্মে স্বপ্রণোদিত রায় চাই।
এর ফলে বিদ্যুৎ সমস্যার সমাধান হোক বা না হোক সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত মতামত অন্তত পাওয়া যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


