somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোটিভেশন লেটার লিখে অর্থ উপার্জন করা কি বৈধ

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে মোটিভেশন লেটার লিখে দেই। বিদেশের বিশ্যবিদ্যালয়গুলোতে মাস্টার্স আবেদনের জন্য এটি লাগে। আবেদনকারীর যোগ্যতার ওপর এক পেজের একটা রচনা বলতে পারেন। আমি আবেদনকারী থেকে প্রয়োজনীয় তথ্য জেনে কথা গুছিয়ে লিখে দেই। সে এর জন্য আমাকে কিছু পারিশ্রমিক দেয়। এভাবে অর্থ উপার্জন করা কি হারাম হবে?

প্রশ্নকারী- মোহাম্মদ রাজীব

উত্তর:

بسم الله الرحمن الرحيم

যেখানে পশ্চিমাদের থেকে আমদানিকৃত মুসলিম বিশ্বের তথাকথিত আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করাই আজকাল ঈমানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেখানে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর কী অবস্থা, তা আমাদের কারো অজানা থাকার কথা নয়। যে সকল মুসলিম তরুণ তরুণী সেখানে শিক্ষা গ্রহণ করতে যায়, তারা এখান থেকে নিয়ে যাওয়া ঈমানের ছিটে ফোঁটাও সেখানে রেখে আসে। তাদের শিক্ষা কারিকুলামের মূল ভিত্তিই কুফর শিরক। নাস্তিকতা, ধর্মহীনতা, সেক্যুলারিজম, পুঁজিবাদ, বিবর্তনবাদসহ অসংখ্য কুফরী শিক্ষা এসব বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিপাদ্য। তাছাড়া কাফেরদের দেশে অবস্থান এবং কাফেরদের সংশ্রবের কুপ্রভাব তো আছেই, যা স্বতন্ত্র একটি নিষিদ্ধ ও নাজায়েয কাজ। সহশিক্ষা ও নারী পুরুষের অবাধ মেলামেশা, প্রকাশ্য অশ্লীলতা ও বেহায়াপনা, লাগামহীন যৌনতার ছড়াছড়ি সেখানকার নিত্যজীবনের অপরিহার্য ও সমাদৃত অনুসঙ্গ।

আসলে মুসলিম ছেলে-মেয়েদের এসব ধর্মহীন কুফরী রাষ্ট্রের স্কলারশীপ প্রদানের প্রধানতম উদ্দেশ্যই তাদের ঈমান ধ্বংস করা। অন্যথায় যাদেরকে পবিত্র কুরআনে আমাদের শত্রু বলা হয়েছে এবং কুরআনের ভাষায়, আমরা কষ্টে থাকলেই যারা আনন্দিত হয়, তাদের জন্য মুসলিম ছেলে-মেয়েদের সুশিক্ষা ও কল্যাণের প্রতি এমন আগ্রহের কোনো কারণ থাকতে পারে না।

বস্তুত এর মাধ্যমে ওরা এমন একটি মুসলিম প্রজন্ম তৈরি করতে চায়, যারা নামে মুসলিম হলেও, চিন্তা ও কর্মে, চেতনা ও আদর্শে হবে সম্পূর্ণ ইউরোপিয়ান। যার কারণে এসব বিশ্ববিদ্যালয় পড়ুয়া মুসলিমদের বেশির ভাগকেই দেখা যায়, ফেরার পর তারা অন্য মানুষে রূপান্তরিত হয়ে যায়। হয় সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদে পরিণত হয়, না হয় বড় জোর মডারেট ইসলামের নামে এক নতুন ইসলামের উদার দাঈতে রূপান্তরিত হয়।

যাদের এই অবস্থা হয়, তাদের জন্য যে সেখানে যাওয়া এবং সেসব বিশ্ববিদ্যালয়ে পাড়াশোনা করা সবই নাজায়েয, তাও বলার অপেক্ষা রাখে না।

সুতরাং আপনার জন্য মোটিভেশন লেটার লিখে তাদের এই নাজায়েয কাজে সহযোগিতা করাও নাজায়েয। অবিলম্বে তা পরিহার করা জরুরি। আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2). المائدة

“সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দ কর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।” -সূরা মায়েদা (৫): ২

অবশ্য মোটিভেশন লেটার লিখে যে উপার্জন করেছেন, তা ভোগ করা আপনার জন্য হারাম নয়। -তাতারখানিয়া ১৫/৮৫, ১৩০-১৩৪, রদ্দুল মুহতার: ৬/৩৯১-১৯২, এলাউস সুনান: ১৭/৪৩৩

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৪-১২-১৪৪১ হি.
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

×