কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে ফেসবুকেই একজনের পোস্ট সামনে এল। সে মানুষকে ফ্রিতে কাস্টম সাবডোমেইন দিচ্ছে যা কিনা ব্যবহার করা যাবে নিজের মত করে। কোন কিছু চিন্তা না করেই নিজের নামে একটা রেজিস্ট্রেশন করে ফেললাম। এবং তারপরই সেখান থেকে পেয়ে গেলাম আরেকটা অফার। একটা দুই জিবির হোস্টিং। ব্যাস একটা নতুন ব্লগ তৈরি করতে আর লাগে কী! তৈরি হয়ে গেল ব্লগ! এই রইলো ব্লগের ঠিকানা (oputanvir.pro.bd)। প্রথম কয়েকটা দিন ব্লগটা একই ভাবে পড়েই রইলো। কারণ আমার আগেই আরেকটা ব্লগ রয়েছে। আমি সেটা ২০২০ সাল থেকেই নিয়মিত ব্যবহার করি। সামুতে লেখালেখি কমিয়ে দেওয়ার কারণও হচ্ছে সেই ব্লগটাই। সেখানেই সব গল্পটল্প পোস্ট করি। এক সাথে একাধিক ব্লগে লেখালেখি চালানো ঝামেলা।
কয়েকদিন ব্লগটা পড়ে থাকার পরেই আমার মনে হল যে এই ব্লগটা দিয়ে একটা কমিউনিটি ব্লগ তৈরি করা যায়। ঠিক সামুর মত যেখানে চাইলেও অনেকেই রেজিস্ট্রেশন করতে পারবে এবং নিজের মত লেখালেখি করতে পারবে। আমার সত্যি বলতে অনেক দিন থেকেই এমন একটা ব্লগ তৈরি করার ইচ্ছে পেষণ করে আসছিলাম। বিশেষ করে বছর দুয়েক আগে যখন আমি মডু সাহেবের ইন্টারভিউ নিয়েছিলাম আর সেখানে যখন তিনি বলেছিলেন যে ব্লগটার ভবিষ্যৎ অন্ধকার। টিকে থাকা মুস্কিল। তখনই থেকেই ইচ্ছে ছিল যে যদি কোন কালে ব্লগটাই বন্ধই হয়ে যায় তাহলে এখানকার যে অল্প কিছু ব্লগার রয়েছে তাদের নিয়ে একটা ব্লগ চালু করার। একেবারে মিনিমাল সেটআপে ব্লগ চালু করা। সেটারই একটা ডেমো বলা যায় এই চেষ্টা। যদি সত্যিই কোন দিন ব্লগটা বন্ধ হয়ে যায় তবে সাথেই ব্লগই চালু করে ফেলবো আশা করি। আগে একটা প্রাক্টিস ম্যাচ করা যাক।
ওয়ারর্ডপ্রেস দিয়েই ব্লগটা তৈরি করা হল। যদিও আমার ইচ্ছে ছিল যে গুগলের ব্লগস্পট ব্যবহার করবো। কিন্তু অনেক খোজ খবর করে দেখলাম যে যেখানে ব্লগটা খুললে ব্লগারটা একা একা ব্লগে একাউন্ট/নিক খুলতে পারবে না। আমার কাছ থেকে ইনভাইটেশন লাগবে। আমি এটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যেন মানুষ একা একাই সেই ব্লগের একাউন্ট খুলে লেখালেখি শুরু করতে পারে। বেশ কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম। তারপর গ্রককে হাজার খানেক প্রশ্ন করলাম তারপর কমিউনিটি ব্লগ তৈরি করলাম।
মোটামুটি র অবস্থানে পৌছানে গেছে। ব্লগে আপনি চাইলেই নিজের ইমেল দিয়ে নিক খুলতে পারবেন এবং সরাসরি লেখা পোস্ট করতে পারবেন। একবার চেষ্টা করে দেখতে পারেন।একেবারে সহজ সব কিছু। তারপরেও কিভাবে কী করবেন সেটার একটা গাইড এখানে দেওয়া হল।
ব্লগে কয়েকজন ওয়েব ডেভোলোপার রয়েছে আমি জানি। যদি কোন কালে সত্যিই এই ব্লগটা বন্ধ হয়ে যায় তবে একটা ব্লগ সত্যিই আমি চালু করে ফেলব। নামটা নিয়ে যদিও আমার মনে এখনও কোন সুনির্দিষ্ট ভাবনা আসে নি। নামটা এমন হতে পারে যে - ব্লগার্সঅবসামু ডট কম অথবা ব্লগারঅবসামহোয়্যারইনব্লগ ডট কম অথবা অন্য যে কোন নাম। আশা করি এই কাজে পারদর্শীরা তাদের কিছু কারিগরি সাহায্য প্রদান করবে। একটু সাজসজ্জা করে দিবে। যাক সেসব পরে হবে।
এখন কয়েকজন ব্লগারদের কাছে অনুরোধ রইলো যে ব্লগে একটু ঢু মেরে এসে সেখানে সব কিছু কাজ করছে কিনা সেটা একটু পরখ করে দেখার জন্য। ঝামেলা টামেলা হলে সেটা পরে কিভাবে ঠিক করা যায় সেটা দেখা যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

