somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিগারেট, পান, তামাক, গুল ইত্যাদি খাওয়া ও বিক্রি করার হুকুম কী

০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন:

বিড়ি সিগারেট বিক্রি করার হুকুম কী? এগুলোর বিক্রয়লব্ধ অর্থ কি হালাল? আর পান, তামাক, গুল ইত্যাদি খাওয়া ও বিক্রি করার হুকুম কী?

উত্তর:

بسم الله الرحمن الرحيم

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد:

এক. আল্লাহ তায়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য উল্লেখ করে ইরশাদ করেন,

وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَآئِثَ

“এবং তিনি তাদের জন্য ‘তাইয়িব’ তথা উত্তম বস্তু হালাল করেন আর ‘খাবিস’ তথা খারাপ বস্তু হারাম করেন।’ -সূরা আ’রাফ (০৭): ১৫৭

বিড়ি, সিগারেট ‘খাবিস’ ও খারপ বস্তুর অন্তর্ভুক্ত। মিম্বারুত তাওহিদের একটি ফতোয়ায় এসেছে,

والخبث في اللغة يُطلق على الرديء المستكره طعمه أو ريحه [انظر اللسان 2/ 141 – 145].-منبر التوحيد، رقم الفتاوى: 2504

“আভিধানিক অর্থে অপছন্দনীয় স্বাদ ও দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট বস্তুকে খাবিস বলা হয়। [লিসানুল আরব: ২/১৪১-১৪৫]” –মিম্বারুত তাওহিদ, ফতোয়া নং ২৫০৪

দুই. বিশিষ্ট আফগানি আলেম মুহাম্মাদ আব্দুল গাফফার বলেন,

أن الدخان ينجم عنه أمراض مختلفة بينها الأطباء، بلغ مجموعها تسعة وتسعين مرضاً. -مصائب الدخان-نقلا من فتاوى المنبر، رقم السؤال: 2504

“ডাক্তারদের বর্ণনামতের ধূমপান থেকে ৯৯টি রোগ ব্যাধি সৃষ্টি হয়। –মাসায়িবুদ দুখান।” –মিম্বারুত তাওহিদ, ফতোয়া নং ২৫০৪

তিন. ধূমপান মানুষকে দুর্বল ও নিস্তেজ করে দেয়। হাদীসে এসেছে,

نهى رسول الله صلى الله عليه وسلم عن كل مسكرٍ ومفتّر. -رواه أبو داود: 3688

“সকল মাদক ও নিস্তেজকারী বস্তু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।” সুনানে আবু দাউদ: ৩৬৮৮

ধূমপানে এধরনের স্বাস্থ্যগত ক্ষতির পাশাপাশি আর্থিক অপচয়, অন্যকে কষ্ট দেয়া ও অন্যের ক্ষতি সাধন, ফাসেকদের সাদৃশ্যাবলম্বনও রয়েছে। যার প্রতিটিই স্বতন্ত্র গুনাহ। এসব কারণে ধূমপান করা ও বিড়ি সিগারেট বিক্রি করা উভয়ই নাজায়েয এবং এগুলোর বিক্রয়লব্ধ অর্থও হালাল নয়। সুতরাং তা সওয়াবের নিয়ত ছাড়া গরিবকে সদকা করে দেয়া জরুরি।

আমাদের জানামতে তামাক, গুল এবং জর্দাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেউ কেউ এগুলোর কিছু উপকারের কথা দাবি করলেও; ক্ষতির দিকটাই প্রবল। সুতরাং বিজ্ঞ ডাক্তারদের মতে বাস্তবেই যদি এগুলো কারো জন্য ক্ষতিকর সাব্যস্ত হয়, তাহলে তার জন্য এগুলো খাওয়াও নাজায়েয। তবে জর্দা ও তামাক ব্যতীত পান খাওয়া জায়েয এবং তা বিক্রি করাও জায়েয। -আদ্দুররুল মুখতার: ৬/৪৬১, রদ্দুল মুহতার: ২/৩৯৫, রওদাতুত তালেবিন: ৩/২৮১, ফতোয়া মিম্বারুত তাওহীদ: নং ২৫০৪, ফাতাওয়াল লাজনাতিদ দাইমা ১৩/৫৬

فقط.والله أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (গুফিরা লাহু)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

×