somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বীনের ওপর চলার কারণে পিতা-মাতা অসন্তুষ্ট হলে করণীয় কী

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্বাভাবিকভাবেই আমার অনেক স্বপ্ন ছিল, বিসিএস ক্যাডার হওয়ার। আব্বুরও অনেক স্বপ্ন ছিল। কিন্তু তাগুত সম্পর্কে পড়াশোনা করার পর এখন আমি সরকারি চাকরি না করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমার পরিবার আমার জন্য খুব দুঃখ করে। এখন তাঁরা যদি মনে কষ্ট পান তাহলে এ কারণে কি আমার গুনাহ হবে? নাকি তাঁদের সন্তুষ্টির জন্য আমার চাকরির প্রিপারেশন নেওয়া উচিত?

প্রশ্নকারী- বিজয়

উত্তর:

প্রিয় ভাই, দ্বীনের উপর অটল, অবিচল থাকার কারণে পরিবারের কেউ যদি আপনার প্রতি অসন্তুষ্ট হন, এমনকি আপনার পিতা-মাতাও যদি আপনার উপর নারাজ হন, তাহলে এতে আপনার কোনো গুনাহ হবে না। কেননা নাজায়েয কাজে পিতা-মাতার অনুসরণ জায়েয নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন,

وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا. –سورة لقمان: 15

“পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে, যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে থাকবে।” –সূরা লুকমান (৩১): ১৫

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

لا طاعة في معصية، إنما الطاعة في المعروف. –صحيح البخاري: 7257

“আল্লাহর নাফরমানির কাজে (অন্য কারো) কোনোরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হবে কেবলমাত্র বৈধ কাজে।” –সহীহ বুখারী: ৭২৫৭



অতএব আপনি তাগুতের অধীনে কুফরি বা হারাম চাকরি গ্রহণ না করাতে আপনার পিতা-মাতা আপনার উপর অসন্তুষ্ট হলেও কোনো সমস্যা নেই। আপনি দ্বীনের উপর অটল থেকে উত্তম আখলাক ও অন্যান্য সেবা দিয়ে তাঁদেরকে সন্তুষ্ট রাখার সর্বাত্মক চেষ্টা করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। -তাফসীরে কুরতুবি: ১৪/৬৪, তাফসীরে মাযহারি: ৭/২৫৬

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

অতি বিদয়াত বিরোধীরাই অতি বিদয়াতী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ১:৩৩




সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×