somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যাকারীর কাফন-দাফনের হুকুম কী

১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন:

আত্মহত্যাকারীর কাফন-দাফনের হুকুম কী? তার কি কাফন-দাফন করতে হবে, নাকি তার এ অপরাধটি তাকে কুফর পর্যন্ত পৌঁছে দিয়েছে?

প্রশ্নকারী-আবু আব্দুল্লাহ



উত্তর:

আত্মহত্যা হারাম এবং কবীরা গুনাহ। কুরআন-সুন্নাহয় আত্মহত্যার ব্যাপারে কঠিন শাস্তির ধমকি এসেছে।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন:

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا. –النساء 29

“তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চিত জেনে রেখো, আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। যে ব্যক্তি অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে এরূপ করবে, অচিরেই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো।” -সূরা নিসা (৪): ২৯

হাদীসে এসেছে,

عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال وشهادة الزور (صحيح البخاري 6871)

“হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বড় কবীরা গুনাহ: আল্লাহর সঙ্গে শিরক করা, মানুষ হত্যা করা, মাতা-পিতার অবাধ্য হওয়া, মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেয়া।” -সহীহ বুখারী: ৬৮৭১

অন্য হাদিসে ইরশাদ করেন,

ومن قتل نفسه بشيء في الدنيا عذب به يوم القيامة. -أخرجه البخاري برقم 6047 طـ دار طوق النجاة ، ومسلم برقم 176. طـ دار إحياء التراث العربي

“যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্তু দ্বারা আজাব দেওয়া হবে।” –সহীহ বুখারি : ৬০৪৭; সহীহ মুসলিম : ১৭৬

তবে আত্মহত্যা হারাম হলেও কুফর নয়। আত্মহত্যার কারণে কেউ কাফের হয় না; যতক্ষণ না সে এ কাজটি হালাল মনে করে।

যেহেতু আত্মহত্যাকারী কাফের নয় এবং ‘মুফসিদ ফিল আরদ’ (বাগি বা রাহজান) নয়, তাই তার জানাযা পড়তে হবে এবং কাফন দাফনও করতে হবে। অন্যদের মতো তার জানাযা ও কাফন দাফনও ফরজে কেফায়া। তবে সমাজের নেতৃস্থানীয় দ্বীনদার এবং মুকতাদা ও অনুসৃত আলেমদের জন্য এমন ব্যক্তির জানাযা থেকে বিরত থাকা চাই, যাতে অন্যরা এ থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে কেউ এমন অন্যায় কাজ না করে।

এক হাদিসে এসেছে,

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ أُتِىَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ. صحيح مسلم : 2309

“জাবির বিন সামুরাহ রাদি. থেকে বর্ণিত আছে, তিনি বলেন, (জানাযার জন্য) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তিকে আনা হলো, যে ধারালো তীর দিয়ে আত্মহত্যা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযা পড়েননি।” -সহীহ মুসলিম: ২৩০৯

উক্ত হাদীসের ব্যাখ্যায় ইমাম নববি রহ. (৬৭৬ হি.) বলেন,

وَقَالَ الْحَسَنُ وَالنَّخَعِيُّ وَقَتَادَةُ وَمَالِكٌ وَأَبُو حَنِيفَةَ وَالشَّافِعِيُّ وَجَمَاهِيرُ الْعُلَمَاءِ يُصَلَّى عَلَيْهِ وَأَجَابُوا عَنْ هَذَا الْحَدِيثِ بِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُصَلِّ عَلَيْهِ بِنَفْسِهِ زَجْرًا لِلنَّاسِ عَنْ مِثْلِ فِعْلِهِ وَصَلَّتْ عَلَيْهِ الصَّحَابَةُ وَهَذَا كَمَا تَرَكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ فِي أَوَّلِ الْأَمْرِ عَلَى مَنْ عَلَيْهِ دَيْنٌ زَجْرًا لَهُمْ عَنِ التَّسَاهُلِ فِي الِاسْتِدَانَةِ وَعَنْ إِهْمَالِ وَفَائِهِ وَأَمَرَ أَصْحَابَهُ بِالصَّلَاةِ عَلَيْهِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ. شرح النووي على مسلم (7/ 47)

হাসান বসরি, (ইব্রাহিম) নাখায়ি, কাতাদা, মালেক, আবু হানিফা ও শাফিয়িসহ জুমহুর উলামার মত হল, এমন ব্যক্তির জানাযা পড়া হবে। তারা এ হাদিসের ব্যাখ্যায় বলেন, তাঁর জানাযা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি, যাতে লোকজন এ থেকে শিক্ষা গ্রহণ করে এ ধরনের (জঘন্য) কাজ থেকে বিরত থাকে। সাহাবায়ে কেরাম তার জানাযা পড়েছেন। যেমনিভাবে ইসলামের শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত মৃতের জানাযা পড়েননি, যাতে মানুষ ঋণ করা ও ঋণ পরিশোধ করার বিষয়ে আরো সতর্ক হয়। তখন তিনি সাহাবিদের নির্দেশ দিয়েছিলেন, তোমরা তোমাদের সাথীর জানাযা পড়ে দাও। -শরহে মুসলিম: ৭/৪৭

আরো দেখুন রদ্দুল মুহতার: ২/২১১, আলবাহরুর রায়িক: ২/২১৫



আত্মহত্যা সম্পর্কে নিচের ফতোয়াগুলোও দেখতে পারেন,

ফাতোয়া নং- ১২৬. নিজের ইজ্জত রক্ষার্থে আত্মহত্যা করা কি বৈধ হবে?

ফাতোয়া নং- ১২৮. কেউ নিজের ইজ্জত রক্ষার্থে আত্মহত্যা করে ফেললে তার হুকুম কী?

ফাতোয়া নং- ১৫. ইসলামে আত্মহত্যা করার কোনো উপায় আছে কি?

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×