somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইলিকস ও যুক্তরাষ্ট্র : আমার দু'কলম

০১ লা ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উইকিলিকস। বেশ কিছুদিন ধরে আলোচিত একটি নাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক মিশনের গোপন নথি প্রকাশকে কেন্দ্র করে উইকিলিকস এখন সবার কাছে পরিচিত। যুক্তরাষ্ট্র উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। হিলারির ভাষায়, "এসব তথ্য ‘চুরির’ সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

উইলিকস এর ব্যাপারে সচেতন মানুষেরা এখন দু'ভাগে বিভক্ত,
প্রথম দলের মতে উইলিকস একটি চমতকার কাজ করেছে। ভবিষ্যতে আরো করুক। মার্কিন পরাশক্তি এবার মহা ফ্যাসাদে পড়বে।
দ্বিতীয় দলের মতে এসব আমেরিকার কূটচাল। আমেরিকার মতো তথ্য প্রযুক্তিতে উন্নত এমন একটি রাষ্ট্রের গোপন নথি প্রকাশ অবিশ্বাস্য। উইকিলিকস ব্যবহার করে বিরুদ্ধ শক্তিকে বশীভূত রাখার আমেরিকার চলমান প্রচেষ্টার একটি অংশ মাত্র বলেই তারা মনে করেন।
আমি কিন্তু দু'দলের কোনটিই না। যতটুকু বুঝি আর পড়েছি তাতে মোটামুটি এইটুকু-ই জানলাম উইকিলিকস আড়াই লাখ গোপন নথি প্রকাশ করেছে। এর মধ্যে আফগান যুদ্ধের প্রায় ৯২ হাজার গোপন নথি রয়েছে।

আজকের পোস্টের উদ্দেশ্য ছিল হোয়াইট হাউজের প্রতিক্রিয়া নিয়ে। হিলারি ক্লিনটন একদিকে যেমন বলছেন‘নথি প্রকাশের ঘটনায় অনেকের জীবন ঝুঁকির মুখে পড়েছে। আমাদের জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।' তেমনি এটাও বলছেন যে 'নিজেদের স্বার্থে সব দেশ একে অপরের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করতে পারে বা সম্পর্ক তৈরি করতে পারে। তাই উইকিলিকস যেসব তথ্য প্রকাশ করেছে, তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলবে না।'

এবার আসি প্রেসিডেন্ট ওবামার প্রেস সচিবের কথায়। তিনি বললেন ‘এসব গোপন তথ্য চুরি ও প্রকাশ করা এক ধরনের অপরাধ।’ অপরদিকে তিনিও বলছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কোন প্রভাব ফেলবেনা।

অন্যদিকে ইরানে হামলা করতে যুক্তরাষ্ট্রের প্রতি সৌদি আরবের অনুরোধ সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, এসব কিছুই মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে।

তবে কি উইকিলিকস আমেরিকার ষড়যন্ত্র?
নাকি সত্য সত্যই আমেরিকার আতংক?

সম্মানিত ব্লগারগণের নিকট মতামত জানতে চাচ্ছি। আমি কিন্তু এ নিয়ে দ্বিধায় আছি। আপনার কী মনে হয়?




বাঁধ ভাঙার আওয়াজের সব ব্লগার ভাইয়া ও আপুকে আমাদের সবুজ গাঁয় শীতের পিঠাপুলির আমন্ত্রণ, ফ্রম কোর অব হার্ট।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৫৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×