সরীসৃপ আকাবাঁকা হয়ে চললেও গর্তে ঢোকার সময় কিন্তু সোজা হয়েই ঢোকে !!
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৩ সালে পর্নোগ্রাফিক ভাষায় ইসলাম বিদ্বেষী লেখালেখি না করে, যৌক্তিক ভাষায় ইসলামের সমালোচনা করতে অনুরোধ করেছিলাম। পরষ্পরের প্রতি সম্মান রেখে এ ধরণের আলোচনা-সমালোচনায় উভয়পক্ষ অংশগ্রহণ করলে বিভেদ তৈরী হয় না। এই কারণে শাহবাগী সম্প্রদায় আমাকে জামাতী-হেফাজতী ঘোষণা করেছিল। কেউ কেউ প্রকাশ্যেও কমেন্ট করেছিল। তাদের এই আষ্ফালনের কারণ ছিল, সেই সময় ইসলাম ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসুল মুহাম্মদ (স

এ সম্পর্কে পর্নোগ্রাফিক ভাষায় জঘন্য খিস্তি-খেউর করা আহমেদ রাজিব হায়দার (থাবাবাবা) কে শেখ হাসিনা 'শহীদ' ঘোষণা করেছিলেন! গতকাল শেখ হাসিনা নির্দেশ জারি করেছেন, "আমার ধর্ম ইসলাম, আমার নবি হযরত মোহাম্মদ (স.), আমার ধর্ম নিয়ে নোংরা কিছু লিখলে আমার সেন্টিমেন্টে লাগে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের লেখা কিংবা কথা বলা যাবে না।" আমি তবু যৌক্তিক সমালোচনা করার একটা অপশন রেখেছিলাম, উনি তো সেটাও রাখেননি। এখন শাহবাগের ইমরান এইচ সরকার, আরিফ জেবতিকরা কি বলবেন? আমাকে যেভাবে তখন জামাতী-হেফাজতী বলে গালাগাল করে জেলে পাঠানোকে সমর্থন করেছিলেন এখন সেভাবে শেখ হাসিনার সমালোচনা করার সাধ্য কী উনাদের চৌদ্দ পুরুষের আছে? সেই সময় আমাকে গালাগাল করা লিটন সি ভৌমিক বলেছিল যেই মুক্তচিন্তকদের বিরোধীতা করবে তাকেই সে প্রতিরোধ করবে। লিটন সি ভৌমিকের ওয়ালে এখন কোন সমালোচনা নেই। সরিসৃপগুলো চলার সময় আঁকাবাঁকা হয়ে চললেও গর্তে ঢোকে সোজা হয়। ইসলামের ইতিহাস বলে ইসলামিক স্কলাররা সব সময়ই ইসলামের যৌক্তিক সমালোচনা নিয়ে বিতর্ককে উৎসাহিত করেছেন। তাঁদের সেই ইসলামিক জ্ঞান ও প্রজ্ঞা ছিল। প্রায় সকল ক্ষেত্রেই দেখা গেছে যারা এই ধরণের বিতর্কে ইসলামের বিপক্ষে অংশ নিয়েছে, তারা ইসলামের পক্ষে অংশ নেয়া স্কলারদের যুক্তি প্রয়োগ ও নমনীয় আচরণে মুগ্ধ হয়ে নিজেরাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মধ্যযুগের Al-Kindi থেকে শুরু করে বিংশ শতাব্দির Syed Ata Ullah Shah Bukhari পর্যন্ত ইসলামিক স্কলারদের সাথে তর্কে অংশগ্রহন করে অনেক খৃষ্টান এবং কাদিয়ানী মুসলমান হয়েছেন। কাজেই যারা নাস্তিক মাত্রই গলা কেটে ফেলাকে সমর্থন করছেন তারা ইসলাম সম্পর্কে কতটা জ্ঞান রাখেন সেটাও প্রশ্নসাপেক্ষ। গতকাল ইসলামের বিরুদ্ধে লেখালেখি নিষেধ করার পাইকারী আদেশ জারি করায় কারা উৎসাহ পাবে সেটা ভাবছি।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি...
...বাকিটুকু পড়ুন
শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুন