নিঃস্ব হওয়ার কাহিনী
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাকরিতে আর দিন চলে না
করব কি তাই ভাবি,
উর্ধ্বগতির এই বাজারে
খাচ্ছি শুধুই খাবি।
ক্ষোভে মরি বাজার দেখে
দেখে লোকের কান্ডজ্ঞান,
তাল মিলিয়ে চলছি তবু
ভাল থাকার করছি ভান।
গিন্নি বলেন রাত্রি-দিন
একটা কিছু করো,
চাকরি চলুক এরই সাথে
ব্যবসা কিছু ধরো।
ঘুম আসেনা জেগে ভাবি
রাত্রে যখন শুই,
হঠাৎ করেই মাথায় এল
একের ভেতর দুই!
চাকরি করেও ব্যবসা আমি
করতে পারি বেশ,
স্বচ্ছলতা আসবে এবার
অভাব হবে শেষ।
সব গুছিয়ে এক করিলাম
পঁয়সা কিছু ছিল,
অফিস হতে চেয়ে নিলাম
অগ্রিম কিছু বিলও।
দৌড়ে গিয়ে মতিঝিলে
বিও হিসাব খুলে,
খুশি মনে দিলাম সবই
ওদের হাতে তুলে।
জুঁয়ার মত লাভ করিলাম
বাড়লো টাকার লোভ,
উর্ধ্বগতির এই বাজারেও
রইল না আর ক্ষোভ।
হঠাৎ করে শেয়ার বাজার
উঠল যেন ফেঁপে,
সবাই তখন ঢালছে টাকা
দেখল না কেউ মেপে।
কোটিপতি হওয়ার আশায়
লোন করিলাম আরো,
হচ্ছি প্রায় কোটিপতি
ধার ধারিনা কারো।
কৌশলে সব জুঁয়ারীরা
টাকা নিল তুলে,
আমরা সবাই চুপসে গেলাম
উঠল ওরা ফুলে।
ফাঁদ পেতে সব ভুতের দলে
নিল সবই লুটে,
সব হারিয়ে বেকুব আমি
মরছি মাথা কূটে।
প্রতি মাসে লোন শোধিতে
হাত হয়ে যায় খালি,
সকাল-বিকাল খাচ্ছি তবু
পাওনাদারের গালি।
এই শেয়ারের ফান্দে পড়ে
কান্দে সারা বিশ্ব,
লোভ-লালসার শেয়ার বাজার
করল আমায় নিঃস্ব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০

গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।...
...বাকিটুকু পড়ুন
"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে...
...বাকিটুকু পড়ুন
কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন