আকাশ ও আমি
৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার ভীষণ ইচ্ছে করে
নীল আকাশে উড়তে,
পাখির মত ডানা মেলে
সারা জগত ঘুরতে।
কোথা থেকে সূয্যি মামা
এত আলো পায়,
সন্ধ্যাবেলা আধাঁর ঢেকে
কোথায় সে পালায়?
রাতের বেলায় তারার পাড়ায়
এত ঝিকিমিকি,
ঐ তারাদের ছেড়ে আমি
কেমন করে থাকি!
চাঁদটা এত ভালো কেন
মিষ্টি আলো দেয়,
শ্বেত-শুভ্র ভালোবাসায়
মনটা কেড়ে নেয়।
নীল আকাশে যাচ্ছে উড়ে
সাদা মেঘ ওই,
ওদের সাথে বলব কথা
ওদের বাড়ি কই?
কিসের দুঃখে কাঁদে ওরা
বৃষ্টি পড়ে ঝরে,
হঠাৎ কোথায় যায় হারিয়ে
কোথায় থাকে পড়ে!
মাঝে মাঝে তোমরা সবাই
দিও আমায় দেখ,
আকাশ আমার বন্ধু হবে?
আমি ভীষণ একা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০

গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।...
...বাকিটুকু পড়ুন
"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে...
...বাকিটুকু পড়ুন
কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন