পদ্মার ভালবাসা
০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মার চরে ছোট কুঁড়ে ঘর
ওই আমাদের বাড়ি,
ছোট ডিঙ্গা বেয়ে এপার ওপার
পদ্মারে দেই পাড়ি।
কখনও ডিঙ্গায় জীবন কাটে
এভাবেই করি বাস,
শুকনো মরসুমে পদ্মার চরে
করি খেসারির চাষ।
দুটি কালো গাই বকরী পাঁচটি
আর ছিল এক এঁড়ে,
গত বছরের বর্ষা মরসুমে
পদ্মা নিয়েছে কেড়ে।
চাষের জমি তিরিশ বিঘা
আগেই ফেলেছে গিলে,
বাবা ছিল গাঁয়ের বড় গৃহস্থ
এখন পদ্মার জেলে।
ওইযে দেখ ওই-যে ওখানে
উথাল-পাথাল ঢেউ,
ওই খানে ছিল আমাদের বাড়ি
বিশ্বাস করবে কেউ।
সব খেয়েও তার ক্ষুধা মেটেনি
এখনও ক্ষুধায় কাঁদে,
বর্ষা এলেই এ চরও যাবে
পদ্মার গহীন খাদে।
আমি কাঁদিনা একটু কখনও
নেই কোন অভিমান,
পদ্মারে আমি ভালবাসি খুব
তুই যে আমার প্রাণ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুন