somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মুসলিমদের লক্ষ্যহীনতা।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মুসলিমরা ছোট-খাটো এমন অনেক বিষয় নিয়ে এতো বশি ব্যস্ত থাকি যে আমাদের বড় বড় দায়িত্বগুলোর কথা ভুলেই যাই। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর জিনিস বিসর্জন দেয়ার মানসিকতা নাই বললেই চলে যা অন্যান্য জাতিরা আয়ত্ব করেছে।

ইউরোপে যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হল তখন মুসলিমদের উসমানী খেলাফত ছিল। তখনকার কিছু মুফতিরা ফাতওয়া দিলেন মুদ্রণ যন্ত্র ব্যবহার জায়েজ নাই।অনেকে বলেন এতে অনেকের নিজস্ব স্বার্থও ছিল। আমরা পিছিয়ে রইলাম অনেকদিন।

কিন্তু এর ফলাফল স্বরূপ আমাদের আদৌ লাভ হয়েছে নাকি ক্ষতি? এই কুরআন শরীফের কথাই ধরা যাক। যখন মুদ্রণ যন্ত্র ছিলনা তখন একটি এলাকায় সর্বসাকুল্যে একটি বা দুটি করে কুরআন শরীফ থাকত। কিন্তু মুদ্রণ যন্ত্রের ব্যবহারের ফলে আজ ঘরে ঘরে কুরআন শরীফ থাকছে। সবাই ইচ্ছা করলেই স্টাডি করতে পারছে।
হ্য এর খারাপ দিকগুলিও আছে। যেমন মুদ্রণ যন্ত্রের মাধ্যমে পর্ণ পত্রিকাও প্রকাশ করা যায়। কিন্তু কথা হল যদি এগুলো ভালদের হাতেই কুক্ষিগত থাকত তাহলে খারাপরা তা ব্যবহারের সুযোগ পেতনা।

আজ স্থাপত্য শিল্পের কারনে আমরা হাজারও মানুষ মসজিদে নামাজ পড়তে পারছি।

বিমান শিল্পের উন্নতির কারনে আমরা হজ্ব এ সহজেই যেতে পারছি।একটা সময় ছিল যখন মুসলিমদের জাহাজ শিল্প ছিল পৃথিবী সেরা। তাদের ধারের কাছেও কেউ ছিলনা। তাদের নাবিকরাও ছিল পৃথিবী সেরা।

ইউরোপ এমেরিকা কী করছে অস্ত্র শিল্প নিয়ে? বিভিন্ন দেশে বিক্রি করে গৃহ যুদ্ধ লাগিয়েছে। তাদের অস্ত্রে খুন হয়েছে কোটি মানুষ।মুসলিমদের হাতে অস্ত্র যা আছে তাও ঐ ইউরোপ আমেরিকার। ওরা চাইলে দেয় না চাইলে দেয় না। সব ওদের মর্জির উপর।
মুসলিমদের একসময় অস্ত্র শিল্প ছিল। কুরআনের বানীও এরকম যে আল্লাহ তা’আলা আমাদের বলছেন যেন আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রস্তুত রাখি যাতে ওরা ভয় পায়। ‘জোড় যার মুল্লক তার’ নীতির এই যুগে আমাদের জোড় বলতে এই মুখ আর গলাবাজিই।

ইন্টারনেট ম্যক্সিমাম মানুষ ম্যক্সিমাম টাইম খারাপ কাজে ইউজ করে। পৃথিবীতে সবচাইতে বেশি ডাউনলোড হয় পর্ণ। আমরা হারাম হারাম বললাম। গলা ফাটালাম।কিন্তু আমরা এখন অনেক বেশি ইউজ করতেছি। ইন্টারনেট ছাড়া জীবন চলবে কল্পনাও করা যায় না আজকাল। কিন্তু সুদূরপ্রসারী চিন্তা করে এটার পেছনে শ্রমব্যয় করে এই জগতটাকে সুন্দর করতে পারতাম।

মদ্দাকথা হল ইসলামের সাথে শিল্প-সায়েন্স-ইঞ্জিনিয়ারিং এর কোন সংঘর্ষ নেই মোটেও। মুসলিমরা এই উপমহাদেশে যখন আসে তখন এখানকার স্থাপত্য তেমন ছিলইনা। তারা এখানে সুন্দর সুন্দর অট্টালিকা বানাল আবার সুন্দরতম মসজিদও বানাল।দুনিয়া-আখিরাত দুটাই সুন্দর করার প্রচেষ্টা।

আমাদের স্বর্ণালী যুগেই আমরা পেয়েছি অনেক বিখ্যাত মুসলিম বিজ্ঞানী যাদের হাতেই বিজ্ঞানের পুনঃগোড়াপত্তন। ইবনে সিনা, আল খোয়ারেজমি, জাবির ইবন হাইয়ান। এমনকি ইবন খালদুনের মতন মহান ইতিহাসবিদদের।

কিন্তু উত্তরোত্তর যুগে আমরা কিছুই করিনি। এখন অনেক মুসলিম বিজ্ঞানী আছেন যারা ইউরোপ এমেরিকায় গিয়ে সার্ভ করছেন মুসলিম দেশগুলিতে কোন প্লাটফর্ম না থাকার কারনে।এর জন্যে কে দায়ী?এতে যেমন আমাদের সংকীর্ণ দৃষ্টিভংগী দায়ী তেমনি পাশ্চাত্যের ষড়যন্ত্রও দায়ী। আমরাও পারিনি এমন কোন রাষ্ট্র গঠন করতে যাতে আমাদের সমস্যাবলী নিয়ে কাজ করার মত- করাবার মত কোন রাষ্ট্রনায়ক আছে। তারাও হর হামেশাই এটা নিয়েই কাজ করছে যেন এরকম কোন মুসলিম রাষ্ট্র পৃথিবীতে না আসতে পারে।

পরিশেষে আমরা সবাই অপেক্ষা করছি কবে ঈমাম মাহদী আসবেন। |-)
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×