somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই অপমান, এই অপমান (না পড়লেই মিস)B-)B-)B-):P:P

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস এইটে থাকতে স্কুল থেকে সিদ্ধান্ত হল শিক্ষা সফরে যাওয়া হবে। যথারীতি সবকিছু রেডি। স্যাররাও বললেন যে প্রত্যেক ছাত্র-ছাত্রীরা ৫০০/- টাকা করে জমা দিবে এবং বাকী খরচ স্কুল কমিটি দেবে। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বাধ সাধল কোথায় যাওয়া হবে সেটা নিয়ে দ্বন্দ। কেউ বলছে দিনাজপুর স্বপ্নপুরী যাবে। কেউ বলছে টাঙ্গাইল মধুপুর যাবে। আমাদের স্কুলের পাঁচ ক্লাস মিলিয়ে প্রায় ৮০০ এর মত শিক্ষার্থী। এককেজন একেক কথা বলছে। দেখা গেল প্রায় দশ বারোটি জায়গার নাম উচ্চারিত হচ্ছিল যাতে সিলেট কক্স বাজারের নামও উচ্চারিত হচ্ছিল। কিন্তু শুধু উচ্চারিত হলে তো হবে না। মামারও বিশেষ দরকার ছিল। স্কুল কমিটি থেকে টাকা দেবে বলেছিল কিন্তু যদি কক্সবাজার বা সিলেট এর মত স্থানে যাওয়া বন্দোবস্ত হয় তবে কোন ভাবে স্কুল কমিটি এত টাকা দিতে পারত না।

যাই হোক সবশেষে যে দুটি স্থানের নাম মুখে মুখে উচ্চারিত হচ্ছিল সেগুলো হল দিনাজপুরের স্বপ্নপুরী এবং টাঙ্গাইলের মধুপুর। স্যাররা ছিল দিনাজপুরের পক্ষে। আমাদের জেলা ছিল সিরাজগঞ্জ ইতোমধ্যে আমাদের স্কুলের শিক্ষার্থীরা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। স্বপ্নপুরী ও মধুপুর গ্র“প। সামনে মাত্র এক সপ্তাহ এর মধ্যেই বেছে নিতে হবে ফাইনাল স্থানটি। গ্র“পিংয়ের ঘটনা এখানেই শেষ নয় ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত এক গ্র“প আবার ক্লাস নাইন ও টেন এক গ্রুপ, নাইন টেন এর সাথে যোগ হয়েছে স্যারেরাও। যদিও এই দুই গ্র“পের দুই একজন আবার এদল ওদল সাপোর্ট করত। বিষয়টা নিয়ে স্কুলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে সব মিলিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি এড়াল না গ্রামের মাতব্বরদেরও তারা পড়ামর্শ দিল ভোটাভুটির। কিন্তু তা কি আর হয় নাইন টেনের ছাত্ররা বুঝতেই পারছে ভোটাভুটি করলে তাদের হার নিশ্চিত। যেখানে সিক্স থেকে এইট পর্যন্ত ছাত্ররা সংখ্যায় প্রায় ছয়শত আর নাইন টেনের ছাত্র হল মাত্র দুইশত তবে তাদের হাতে আছে এক নিশ্চিত শক্তি স্যারেরা। নাইন টেনের ছাত্ররা স্যারদের সাথে শুরু থেকেই কুনুর কুনুর ঘুনুর ঘুনুর করে আসছিল এতদিন; বাট সিক্স-এইট এর ছাত্ররা কিছু বলছিল না শুধু তারা তাদের দাবীটা সমর্থন করে যাচ্ছিল।

আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ। বাস ভাড়া করা হয়েছে ১০টি। যাওয়া হবে দিনাজপুর। কিন্তু সবকিছু ওলট পালট করে দিয়ে সিক্স-এইট এর ছাত্ররা সেদিন স্কুলের মাঠে স্টাইক করে বসল। আমিও গুটিসুটি মেরে মাঠের যে জায়গায় ছায়া আছে সেখানে দাড়িয়ে রইলাম। প্রায় ৬০০ সিক্স-এইট এর ছাত্ররা বলে বসল মধুপুর যাওয়া না হলে তারা যাবে না যাবে না যাবে না। স্যারেরা ওনেক বোঝাল এক পর্যায়ে স্কুলের বেঞ্চ নিয়ে টানা হেচড়া। লতিফ স্যার বেত হাতে যতই শাসায় ছাত্ররা ততই ক্ষ্রিপ্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত কুলোতে না পেরে সংখ্যা গরিষ্ঠের প্রস্তাব মানতে বাধ্য হয়ে পরদিন আমরা যাত্রা শুরু করলাম টাঙ্গাইলের মধুপুর এর উদ্দেশে। বাস ভাড়া কমিয়ে দেয়া হয়েছি দূরুত্ব কম দেখে। আমাদের সেকি হাসি আর আনন্দ। বাট স্যাররা+নাইন টেন যাচ্ছিল ঠিকই তবে তাদের দেখাচ্ছিল বিমর্ষ। আর নাইন টেনের ছাত্ররা আমাদের চেয়ে একটু বড় হওয়াতে মাঝে সাঝে আমাদের কাউকে একা পেলে ধমকা ধমকি করত ব্যাক সাউনড দিত তাচ্ছিল্য করত বটে কিন্তু সেটা তাদের ক্রোধ বলে গণ্য করা হল। এবং এটা নিয়ে আমরা কাউকে নালিশ করিনি। মনে মনে বলেছি বেচারা মনে কষ্ট পেয়ে মাথা ঠিক নেই তাই যা খুশি তাই বলে যাচ্ছে; বলুক না।

পাঠক সেই সময়ের নাইন টেনের কিছু ছাত্ররা আমার মনে হয় এখনও বড় হয়েও তাদের ভাগ্য পাল্টাতে পারেনি। বড় হওয়ার পরও সেই সিক্যুয়ালে এখনও অপমানিত হয় তবে আমরা কিছু বলি না। শুধু মনে মনে বলি বলুক না বেচারা মনে কষ্ট পেয়ে ক্ষোভ নিয়ে বলছে; বলুক না।
৬টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×