somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ইচ্ছা থাকলে উপায় হয়!"- written by Salman B Hosain

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১.

তিনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো ভাবছেন আমি দুষ্টামি করছি। আবার জিজ্ঞেস করলেন, “কোন ভার্সিটিতে অনার্স করেছো বললে?”আমি প্রানপণে হাসি চেপে রেখে ভার্সিটির নাম আবারো বললাম। তাকে এবারো সন্তুষ্ট মনে হলোনা। বাধ্য হয়ে আমাকেই প্রসঙ্গ পাল্টাতে হল। পুরো গল্পটা সবসময় বলে বেড়াতে ইচ্ছে করেনা।

২.

এস এস সি দেবার সময় হোস্টেলে একদিন ধরা খেলাম চুরি করে ডাব পাড়তে গিয়ে। গণিত পরীক্ষার আগের দিন ধরা খেলাম সিগারেট নিয়ে। স্কুল ছিল ভয়াবহ কড়া। ফলস্বরুপ, আমাকে একই স্কুলে আর পড়তে দেয়া হলনা। চলে আসার আগে প্রিন্সিপাল আবৃত্তি করে শোনালেন, “দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল”। পাবলিক স্কুল থেকে এক লাফে সরকারি কলেজ, পড়াশোনা চুলোয় উঠলো। নতুন তাশ খেলা শেখা, বিতর্ক অনুশিলন, বন্ধুদের সাথে সারা সন্ধ্যা আড্ডা, রাত করে বাসায় ফেরা, ভয়াবহ আনন্দময় একটা সময় কাটিয়েছি তখন। অতঃপর কোনরকমে এইচ এস সি পাস করতে হলো। হটাত উপলব্ধি হলো, আমি আমার জীবনটা শেষ করে ফেলেছি। এই কোন রকম রেজাল্ট নিয়ে কোথায় ভর্তি হব? আর দশ-পাঁচটা ধনীপুত্রের মত দামী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রশ্নই ওঠেনা। মায়ের ক্যান্সার, বাসার অর্থনৈতিক অবস্থাও সুবিধার না। ভাগ্য সহায় হলেন। দূর সম্পর্কের ফুফাতো ভাইয়ের কল্যানে একটা সদ্যভূমিস্ট প্রাইভেটে ভর্তি হয়ে গেলাম। ডাকসাইটে ফার্মাসির শিক্ষকরা আমাদের ক্লাস নিতেন। মূলত তাদের কারণেই একদিন ফার্মাসির প্রেমে পড়ে গেলাম। এই প্রেমই আমার কাল হল। মাথায় ভূত চাপলো পি এইচ ডি করলে কেমন হয়। নিজের মায়ের ক্যান্সার। পি এইচ ডি করে ক্যান্সার সারাতে না পারি, অন্তত কিছুটা মানসিক শান্তিতো পাবে আমার মা-বাবা। আমার পরিকল্পনা শুনে আমার বন্ধুরা হেসেই খুন। এই ভার্সিটি থেকে পাশ করে তুই চাকরি পাবি কিনা দেখ, আবার পি এইচ ডি। গরীবের ঘোড়া রোগ আর কি। কিন্তু কেন জানি আমার জিদ দিন কে দিন বাড়তেই থাকলো। কিছু শিক্ষক খুবই সমর্থন জানালেন আমার ইচ্ছের প্রতি। আমি আশা ছেড়ে দিলাম না। অনার্সের রেজাল্ট ভাল হল। বেশ ভাল। বন্ধু মাসুমকে প্রস্তাব দিলাম, “চল, ব্যাটম্যান সিরিজের নেক্সট সিকুয়াল আমেরিকার একটা থিয়েটারে বসে দেখি”। মুভিপাগল আমার বন্ধুটি আমার প্রস্তাবের বাস্তবতা যাচাই বাছাই না করে সম্মতি দিয়ে দিলো। এরপর বহু ঝড়ঝাপটা গেলো। জি আর ই, টোফেল, বড় ভাইদের কাছে সাজেশন চেয়ে ইমেইল, ইন্টারনেট ঘাটাঘাটি, বিভিন্ন প্রফেসরের সাথে কথা বলা, এপ্লাই করা। মাথায় সবসময় এটা কাজ করতো যে টাকা দিয়ে আমার পক্ষে পড়া সম্ভব না। স্কলারশিপ পেতে হবেই, যেভাবেই হোক। হাল ছেড়ে দেইনি কখনও।

৩.

একটা ইউনিভার্সিটিতে এসেছি বায়োমেডিকেল সায়েন্স কনফারেন্সে আমার রিসার্চের উপর প্রেজেন্টেশন দেয়ার জন্যে। এসে বেশ কিছু বাংলাদেশি ছাত্রছাত্রিদের সাথে পরিচয় হয়ে গেলো। একটা বড় ভাই আমাকে জিজ্ঞেস করলেন কি করছি। আমি জানালাম ব্রেস্ট ক্যান্সার স্টেম সেল টার্গেটেড কেমোথেরাপি নিয়ে গবেষণা করছি। তিনি খুশী হয়ে জিজ্ঞেস করলেন আমি নিশ্চই অনার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিনয়ের সাথে জানালাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য হয়নি। তাকে আমার ভার্সিটির নামও বললাম। তিনি অবিশ্বাস চোখে আমার দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন “কোন ভার্সিটিতে অনার্স করেছো বললে?”

৪.

থিয়েটারে বসে আছি। ইউ এস এ তে উইকেন্ড মানে হচ্ছে মুভি দেখতে থিয়েটার যাওয়া। অনেকটা অলিখিত নিয়মের মত। মুভি ট্রেইলার দেখাচ্ছে কিছু। একটুপরই মুভি শুরু হবে। শুরু হয়ে গেলো ‘ দি ডার্ক নাইট রাইজেস’। ব্যাটম্যান সিরিজের তৃতীয় মুভি। আমি হাসিমুখে ডান দিকে তাকিয়ে দেখতে পেলাম মাসুমেরও মুখ হাসিতে একান ওকান হয়ে আছে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×