somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠক শো রিভিউ

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন একটা চ্যানেলের একটা প্রোগ্রামে আওয়ামীলীগের একজন রাজনীতিবিদ/সমর্থক (বোকাচোদা সমর্থক) সাধারণ দেশবাসীর উপর যারপরনাই ক্ষুব্ধ হয়ে বক্তব্য দিচ্ছিলেন। নিজেকে সাধারণ জনতার অংশ মনে করে ব্যাপারটা গায়ে নিলাম, আর রিমোটটা হাত থেকে রেখে ঐ প্রোগ্রাম দেখতে লাগলাম।

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী (মেয়ে) শুরুতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুটি মন্তব্য করেছে। তারই ভিত্তিতে অতিথিরা একে একে বক্তব্য দিলেন। সবার শেষে এল সরকারদলীয় ব্যাক্তির মন্তব্যের পালা।

তিনি বলতে লাগলেন, কেন মানুষ দুই দলকে এক চোখে দেখছে? কেন জনতা "দুই নেত্রী" কথাটিকে ভদ্র গালিতে রূপান্তর করছে? মানুষ কি দেখে না শেখ হাসিনা কি করেছেন।
তিনি গত ৫ বছরে বৈদেশিক রিজার্ভ ৪ বিলিয়ন থেকে ১৭ বিলিয়ন ডলার করেছেন [ডাটা সামান্য এদিক ওদিক হতে পারে।] তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছেন, এখন আর বিদেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে হয় না, বরং বেশ কিছু রপ্তানি করা যায়। তিনিই ঐ মেয়ে দুইটার মত অসংখ্য মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার মত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, না হয় তাদেরকে বোরকা পড়ে ঘরে বসে থাকতে হত।

শুনে আমি বললাম, বাহ ! ঠিকই তো বলেছেন এই বালের (BAL) নেতা।

বিপুল পরিমাণ বৈদেশিক রিজার্ভ বিনির্মাণে বিদেশে থাকা অগণিত বাংলাদেশীদের শ্রম ও মেধার তো কোনই ভূমিকা নেই। সবই তো তাহার করুণা! তিনি বা তার সরকার যদি এসব মেধাবী/পরিশ্রমীদের বিদেশ গমনের সুযোগ না দিতেন! অথবা তাদের পাঠানো অর্থ যদি কেউ গায়েব করে ফেলত! তখন কি হত?

খাদ্যশস্য উতপাদনে মাঠপর্যায়ের লাভের মুখ না দেখা কৃষকদের তো কোনই কৃতিত্ব নেই। তাদেরকে আমরা তাদের শ্রমের মূল্য যেমন দিব না, তেমনি ফসল ফলনের ক্রেডিট-টা-ও দেব না! খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা তো এনেছেন "সেই তিনিই"; তাহার বদৌলতেই দেশবাসী মুখে ভাত তুলতে পারছে। ভাতের লোকমা মুখে নেওয়ার আগে তার নাম নিব না?

আর নারীদের অগ্রগতির ব্যাপারে তেনার ভূমিকার কথা আর কি বলব? তার ভূমিকার জন্য বোরকা ব্যবসায়ী আর বোরকা শেলাইওয়ালাদের আজ ব্যবসায় মন্দা। এখন যুগ ক্যাটওয়াক আর র‌্যাম্পের। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বা ইকস্টাসির ওয়েবসাইট দেখেই এই অগ্রগতি বোঝা যায়। যত দোষ তেঁতুলের! সময় এখন আপেল আর মিষ্টি কুমড়ার যে!

সহজ ভাষায় বললে বলা চলে, শেয়ালগুলো যে এতদিন মুরগীগুলো না খেয়ে পাহারা দিয়ে গেল, তাতে শেয়ালদের কি কোনই ক্রেডিট নেই? কেন আমরা তাদের গালি দিই? আসুন আর গালি নয়। শেয়ালদের আমরা বুকে টেনে নিই।

[আমি কিন্তু মোরগ ;) ]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×