দেশের রাজা-রাণী বা তাদের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।
এই গরমে বিদ্যুতের লোডশেডিং-এর পাশাপাশি তীব্র পানি সংকট। উদাহরণস্বরূপ আমাদের এলাকায় ৩ দিন ধরে পানি নাই। চট্টগ্রাম শহরে যদি পানির সংকট হয়, তাহলে মোল্লা মসজিদের সন্ধানে কোথায় যাবে?
মানুষ-ও তো বেকুবের সেরা বেকুব! শুধু ফ্ল্যাট, বাড়ী বানিয়ে যাচ্ছে, কিন্তু গ্যাস-পানি-বিদ্যুতের চিন্তা নাই। গাড়ী আমদানি করেই যাচ্ছে, সেই গাড়ী চালানোর রাস্তা বানানোর জায়গা নাই, গাড়ীর জ্বালানির কথা বাদই দিলাম। প্রাকৃতিক কাজে বা নানাবিধ কাজে সাড়া দিয়েই যাচ্ছে, কিন্তু সেই ময়লা পানি নির্বিঘ্ন ভাবে যাওয়ার মত নালা-নর্দমা-খালের ব্যাপারে বর্ষা না আসা পর্যন্ত কারো মাথাব্যাথা হয় না।
বলি কি, ওয়াই-ফাই সমৃদ্ধ বাস চালু না করে দেশের বড় বড় সমস্যা সমাধানে উদ্ভাবকদের পিছনে বাড়ি দেন, আর টাকা-পয়সাও দেন।
পারমাণবিক বিদ্যুত বা কয়লার কালো বিদ্যুত দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না। আমাদের আছে বিশাল এক সম্পদ- বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরের তলদেশ থেকে যে শুধু প্রাকৃতিক গ্যাসই পাওয়া যাবে তা নয়, এই সাগরের বিশাল বিশাল ঢেউ আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারে।
বিদেশী বিজ্ঞানীদের সাহায্য নিয়ে দেশীয় শ্রম কাজে লাগিয়ে "ওয়েভ-পাওয়ার বেজড পাওয়ার প্ল্যান্ট" তৈরী করুন। এধরণের বিদ্যুত উৎপাদন অনেক বেশী পরিবেশ বান্ধব; আর জ্বালানী তো লাগেই না, কারণ এর জ্বালানী হল সমুদ্রের ঢেউ! বিশ্বাস হচ্ছে না? দেখুন- http://en.wikipedia.org/wiki/Wave_power
আগে মুখে দেওয়ার জন্য খাবারের ব্যবস্থা করেন, তারপর যত ইচ্ছা তত মুখের প্রোডাকশন করেন সমস্যা নাই। কথাটা সবাইকেই বললাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




