somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিনারেল ওয়াটার বোতল কেনার আগে যা চেক করবেন

৩০ শে জুন, ২০১৫ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোতলজাত পানি প্রকৃতপক্ষে আমাদের কোন উপকারেই আসে না, কারণ, বোতল উৎপাদন বা বোতলে পানি ভরার সময় পানির গুণাগুণের সাথে আপোষ করা হয়; অর্থাৎ পানির মান বোতলের কারণেই কমে যায়। কিন্তু, ইমার্জেন্সি অবস্থায় আমাদের তো এই বোতলের পানিই খেতে হয়। তাই আসুন দেখে নিই, এই পানি পানের আগে নিজেদের খাতিরে আমরা কি করতে পারি।

অন্য অনেক পণ্যের মত এই মিনারেল ওয়াটারের বোতলেও ল্যাবেল থাকে, ল্যাবেলে অনেক কিছুই লেখা থাকে। কিন্তু আমরা বেশির ভাগ ভোক্তাই কখনো এসব লেখা আমলে নিই না। পানির বোতলগুলোর ল্যাবেলে সাধারণত একটা রিসাইকেল চিহ্ন (তিনটি তীর, তিনদিকে, পরস্পরমুখী) থাকে, এবং এই Recycle Sign এর ভিতরে একটি শব্দসংক্ষেপ বা Abbreviation লেখা থাকে। এই এব্রিভিয়েশন আপনাকে ঐ বোতল সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে, এবং সেটাই আপনার জানার বিষয়। যেকোন পানির বোতলের ল্যাবেল পড়ে দেখা একটি ভাল অভ্যাস এবং সেখানে লেখা শব্দসংক্ষেপের বিস্তারিত অর্থ জেনে আপনি নিজের স্বাস্থ্য ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

১) PET বা PETE : যদি আপনি এই বোতল থেকে ইতিমধ্যে পানি খেয়ে থাকেন, তবে তা আপনার শরীরের হরমোনাল ব্যালেন্স পরিবর্তন করে দিতে পারে, কারণ এই বোতল তার ভিতরের পানিতে ধাতু ও রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকতে পারে।
২) HDP বা HDPE : অন্যান্য প্লাস্টিক বোতল ও তাদের অভ্যন্তরস্থ পানির সাথে তুলনা করলে এই বোতলের পানিই সবচেয়ে নিরাপদ ও পানযোগ্য; কারণ এই প্লাস্টিক সবচেয়ে কম পরিমাণে পানিতে কিছু মিশিয়ে থাকতে পারে।
৩) 3V বা PVC : এই বোতলের পানি আপনার পান করা উচিত নয়, কারণ এই জাতীয় প্লাস্টিক বিষাক্ত রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, এবং এর ফলে আপনার শরীরের হরমোনে সমস্যা দেখা দিবে ও ভারসাম্য নষ্ট হবে।
৪) LDPE : এই প্লাস্টিক শুধুমাত্র নিম্নম্নানের প্লাস্টিক ব্যাগ তৈরীতে ব্যবহৃত হয়, যাকে আমরা সচরাচর পলিথিন বলে থাকি। খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য অপচনশীল পণ্য পরিবহনে এই প্লাস্টিকের ব্যাগ ব্যবহৃত হয়। তাই, এই প্লাস্টিক দিয়ে যদি খাওয়ার পানির বোতল তৈরী করা হয়, তবে সেটা হবে জীবনবিধ্বংসী।
৫) PS বা Styrofoam: এই প্লাস্টিক কারসিনোজেনিক (ক্যান্সার রোগ সৃষ্টিতে সক্ষম) পদার্থ নিঃসরণ করে। ফাস্ট-ফুড কেসিং বা কফি কাপ তৈরিতে এটি ব্যবহৃত হয়।
৬) PC, বা কোন কিছু লেখা না থাকা : এই প্লাস্টিকে Bisphenol A (BPA) থাকে, যা হরমোন সিস্টেমকে ক্ষতিগ্রস্থ করে। হরমোন সিস্টেমে ক্ষয়ক্ষতির ফলে ক্যান্সার, টিউমার, জন্মকালীন জটিলতা, জন্মগত বিকৃতি ইত্যাদি হতে পারে। এই প্লাস্টিক সাধারণত স্পোর্টস ওয়াটার বোতল এবং কিছু ফুড কন্টেইনার তৈরীতে ব্যবহৃত হয়।

Source: Wonderful Engineering
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ রাত ৮:৫৮
১৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×