somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতাবানদের বলছি

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অধিকার বঞ্চিত সাধারণ মানুষেরা খোঁচা দিয়ে কথা বললে মানায়। রাষ্ট্রের সর্বক্ষমতাময় গদিতে বসে গোটা জাতির সাথে ওভাবে কথা বললে শোভা পায় না।
আপনি বললেন, ভ্যাট দিবে শিক্ষাব্যবসায়ীরা, শিক্ষার্থীরা নয়। আপনি আরো বললেন, টিউশন ফি না বাড়িয়েই সেই ভ্যাট দিবে ভার্সিটি কতৃপক্ষগুলো। অথচ, এই ভ্যাট কার্যকরের পর থেকেই বর্ধিত ফি দিয়ে আসছে লক্ষ শিক্ষার্থী।
আপনার যে কথাটি আমার মনক্ষুণ্ন করল, সেটা হল- আপনি এই ভ্যাট দেওয়ার যুক্তির পক্ষে বললেন, ভার্সিটি চালানোর অনেক নিয়মকানুন আছে। ঢাকা শহরে এক বিল্ডিং-এ দুই-তিনটা ভার্সিটি। তাদের পড়ার মান, অতিউচ্চ শিক্ষার্থীদের বেতন- এসব নিয়ে ঝামেলা আছে!
এখন জাতির প্রশ্ন হল ভ্যাট দিয়ে শিক্ষাখরচ বাড়িয়ে ফেললে ঐ মুষ্টিমেয় কুলাঙ্গার প্রতিষ্ঠানগুলো কি মুহুর্তেই পৃথক ক্যাম্পাস চালু করে ফেলবে? কর চালু করলে কি পড়ার মান, পরীক্ষার গ্রহণযোগ্যতা জাদু দিয়ে উদ্ভব হবে? প্রাইভেট ভার্সিটির মানোন্নয়নে যখন এতই বিপত্তি, সেগুলো বন্ধ করে দেওয়া হোক, জেলায় জেলায় পাবলিক ভার্সিটি করা হোক।

আর না হয়, এইচএসসিতে গোল্ডেন এ+ না পাওয়া শিক্ষার্থীদের বলে দেওয়া হোক- "বাবা! মা! তোরা আর সামনে পড়িস না! গায়ে গতরে খেটে খা! সহায়-সম্বল সব দিয়ে প্রাইভেটে পড়বি, না পাবি সম্মান-স্বীকৃতি, না পাবি উপযুক্ত জীবিকা! দেশটা তোদের না রে বোকা! দেশটা টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, আর মাথাওয়ালাদের। তোরা তো আক্ষরিক অর্থেই মধ্যবিত্ত!"

টিভিতে পা-চাটা সুশীল/সাম্বাদিকেরা দেখি বলছে- পুলিশ দুইদিন ছাড় দিয়েছে, সামনে আর দিবে না। ভার্সিটি কতৃপক্ষ নাকি নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। শিক্ষার্থীরা নাকি অবুঝ, অথবা কেউ তাদের ব্যবহার করছে অসৎ উদ্দেশ্য হাছিলে!
!!

সারাদিন তো ক্ষমতাসীনদের লেলিয়ে দেওয়া গুন্ডাবাহিনীর ঝটিকা আক্রমণের খবর অনলাইন নিউজ-পোর্টালগুলিতে দেখলাম; এখন প্রধান পত্রিকাগুলিতেও দেখছি। বেশ ভাল! অনলাইনে লেখালেখিতেও সরকারের দালালেরা, পাবলিক ভার্সিটির সুবিধাভোগী সুবিধাবাদীরা হুমকি-ধমকি, নিন্দা-তিরস্কার করে গেলেন।
আমি বুঝি না, সরকার কেন একটা স্বাভাবিক অধিকারের আন্দোলনকে পলিটিক্যাল আন্দোলনের মত দমাতে চাইছে? দেশের প্রতি স্তরের সাধারণ ভোক্তাদের জীবন অতিষ্ঠ করে তারা কিসের বাহাদুরি প্রমাণ করতে চাইছে?!

শেষ মুহুর্তে আরো একটি বিষয়ের উপর দৃষ্টিপাত করতে চাইঃ
- ভিআইপিদের গাড়ি যাওয়ার সময়, পলিটিক্যাল মিছিল-মিটিং-এর সময়, কিংবা কোন কারণ ছাড়াই কি ঢাকাতে যানজট হয় না?
- চট্টগ্রামে গত কয়েক মাস যাবত যাতায়াতকারী ও রাস্তার দুপাশের বসবাসকারীদের দোষেই ভয়াবহ যানজট হচ্ছে।
তাহলে, আজ কেন প্রাইভেট ভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীদের দোষ দিচ্ছেন মূর্খ নাগরিকেরা? নাকি তারা বিড়ালের হাড্ডি খেয়েছেন? প্রত্যেকের আঁতেই কিন্তু ঘা লেগেছে, লাগছে, লাগবে। তেল-গ্যাস-বিদ্যুতের সম্পূর্ণ অযৌক্তিক বর্ধিত মূল্য যারা সইতে পারে, তারা তো মানুষরূপী গণ্ডার!
বছরের পর বছর সিএনজি চালক-মালিকদের হাতে যারা যাত্রীদের জিম্মি করে রাখে, তারা কি আসলেই মনে করে "জনগণই সকল ক্ষমতার উৎস"?

এই লেখা লিখবার সময়ে দেশে পাবলিক ভার্সিটি বনাম প্রাইভেট ভার্সিটি দ্বন্দটা বড় আকারে দানা বাঁধতে যাচ্ছে। বিএনপি বা অন্যরা নিজে যেচে এসে এই শান্তিপূর্ণ দাবি আদায়ের আন্দোলনে শামিল হচ্ছে। সাইবার ৭১ গায়ে পরে ঢাকা ভার্সিটির ওয়েবসাইট হ্যাক করছে। জাহাঙ্গীরনগরের বাস ভাংচুর করা হচ্ছে। ছাত্রলীগ বা নামধারীরা হামলা চালাচ্ছে। এসব করে কার কি লাভ হবে? দেশের মানুষের কোন কিছুতেই কি ন্যায্য অধিকার নেই!?
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×