somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি হওয়া চাই "স্মার্ট"

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল খুব আগে থেকেই বাচ্চাকাচ্চারা বিসিএস বা হায়ার স্টাডি নিয়ে ভাবা শুরু করেছে। ফেসবুকে এ সম্পর্কিত অগণিত পোস্ট দেখছি। এই বছরই প্রথম। ব্যাপারটা পজিটিভ হলে দুশ্চিন্তার কিছু ছিল না।

আমাদের দেশের অন্যান্য অনেক কিছুর মতই শিক্ষাখাতেও সব তালগোল পাকিয়ে যাচ্ছে। জ্ঞানার্জন এখন আর কারো উদ্দেশ্য নয়। ভাল রেজাল্ট, ভাল প্রতিষ্ঠান, ভাল চাকরি, ভাল বেতন, নিশ্চিত ভবিষ্যৎ- এসবই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থী বা অভিভাবকদের একচেটিয়া দোষ দিয়েও পারছি না। ডুবন্ত নৌকা থেকে সবাই নিরাপদ জাহাজে যেতে চাইবেই।

এখন আর কেউ নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট জীবিকার স্বপ্ন দেখে না। দেখেও সফল হতে পারে না। মান বাঁচাতে, পেট বাঁচাতে, গড্ডালিকায় গা ভাসাতেই হয়।

এখন অনেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বুনে শুধু এই দেশ থেকে পরিত্রাণের জন্য। গবেষণার জন্য নয়, আবিষ্কারের জন্য নয়, দেশ/জাতি/পরিবারের মাথা উঁচু করার জন্য নয়।

জানি, এসব আবেগময় কথাবার্তা। কর্কশ বাস্তবের সামনে সবই ফিকে পরে যায়।

আমার এই লেখার মূল উদ্দেশ্য হল, একটা স্মার্ট এডুকেশন সিস্টেম এর জন্য দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা, বটম টু টপ লেভেল অব এডুকেশন। একই সাথে সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষাতেও যুগোপযোগী পরিবর্তন আনতে হবে, সবগুলির মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।

কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষাকে সুপ্রচলিত করতে হবে। চাকরির বাজার, তথা যেসব বিষয়ের স্নাতক বা স্নাতকোত্তর এর যেরকম চাহিদা, সেসবের সাথে সংগতি রেখেই সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে বিষয় বন্টন করে নির্দিষ্ট শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

উদ্যোক্তা হতে ইচ্ছুকদের নিয়ে পৃথক ব্যবস্থার প্রচলন করতে হবে। যার অর্থ নেই, ঋণ দিতে হবে। যার জনবল নেই, দিতে হবে। যার পর্যাপ্ত দক্ষতা বা জ্ঞান নেই, তাকে সাহায্য করতে হবে। উদ্যোক্তাবান্ধব এবং অগ্রমুখী অর্থনীতি সঞ্চালনায় দেশে সামগ্রিক বিকেন্দ্রীকরণ অবশ্যই করতে হবে। সবকিছু যদি ঢাকার ভেতরেই হয়, ঢাকাও মরবে, পুরো দেশটাও মরবে।

এই ভিডিওতে খুব সুন্দরভাবে ব্যাখা করা হয়েছে ব্যাপারটা-
https://youtu.be/okpg-lVWLbE
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×