somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু-কিশোর ম্যাগাজিন: আমাদের সময়, এখনের সময়

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টইটম্বুর এ ১৯৯৩ থেকে রীতিমত হার্টথ্রব ছিলাম। ওই সময়ের কথা মনে পরলে হিংসা হয়। এলাকার পোস্ট ম্যানগুলি আগে বাবাকে বেশি চিনত চিঠিপত্রের কারণে, পরে আমাকে চিনতে বাধ্য হয়- পুরস্কার পৌঁছে দিতে দিতে।

কচি কাচার আসর এই লাইনে পাইওনিয়ার হলেও টইটম্বুরই দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে ভালো অবস্থান ধরে রেখে এসেছে।

প্রথম আলোর গোল্লাছুটের ১ম ও একমাত্র জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম হয়েছিলাম। ১৯৯৮ সালে। ৩৫০০+ প্রতিযোগীর মধ্যে। ৫০০ টাকা দিয়ে যে ১৪টা বই পাওয়া যায়, সেটা আজকের দিনে অসম্ভব। বইগুলি পেয়ে খুব খুশি হয়েছিলাম।

জনকন্ঠের ঝিলিমিলি, বিশ্বসাহিত্য কেন্দ্রের আসন্নতেও ছড়া-কবিতা লিখে কিছু পুরস্কার পেয়েছিলাম।

এ ছাড়াও যে ম্যাগাজিন, ক্রোড়পত্র, পত্রিকা পেতাম, বাছাবাছি না করে সবগুলি থেকেই নির্মল বিনোদন এবং তথ্য-জ্ঞান আহরণ করতাম। পুরস্কারের লোভে সব প্রতিযোগিতায় গুরুত্ব সহকারে অংশগ্রহণ করতাম। বেশির ভাগেই পেয়েও যেতাম।

কিশোর কন্ঠ-ও এর মধ্যে ছিল! ভালই চুষে খেয়েছি পুরস্কার।

১৬ বছর পার হয়ে যাওয়া, খুবই আফসোসের ব্যাপার।

কিশোরআলো এবং বিজ্ঞানচিন্তার জন্ম একই প্ল্যাটফর্ম থেকে, বহুলাংশে ব্যবসায়িক উদ্দেশ্যে। তারা নিজেদের অন্যান্য প্রাক-উদ্যোগকে (যেমন: গোল্লাছুট) ব্যবহার করেও একই কাজ করতে পারতো। তবে সেটার পরিসর হয়ত বড় হত না।

যাই হোক, যেটা বলতে চাইছিলাম।

ফেসবুক যুগে বাংলাদেশে এই ম্যাগাজিন দুটির আবির্ভাব। এদের সূচনা, বিকাশ এবং পথ চলায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মার্কেটিং এর প্রচন্ড অবদান আছে। বেশির ভাগ ক্ষেত্রে ম্যাগাজিনদ্বয়ের ভক্ত-পাঠকেরা ভাবের আদানপ্রদান করে ফেসবুকের মাধ্যমেই।

আমার ছোট বোন বিজ্ঞানচিন্তায় লেখা পাঠায়/পাঠাতে চায়। মোবাইলে কুইজগুলির প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ফেসবুকে হারিয়ে যায়। আর পাঠানো হয় না।

ম্যাগাজিনগুলির সম্পাদকদের নিয়মিতভাবে পাঠকদের মনে করিয়ে দেওয়া উচিত- "যেকোন কিছুর মাত্রাতিরিক্ত ব্যবহার নেশা। ফেসবুক-ও নেশা ধরায়। এর থেকে দূরে থাকুন!"

আর, কুইজে সচরাচর এমন কোন প্রশ্ন বা সমস্যার সমাধান চাওয়া উচিত নয়, যাতে আগ্রহীদের ইন্টারনেটের সাহায্য চাইতে হয়। পূর্বের কোন ম্যাগাজিন বা সাম্প্রতিক এডিশন থেকেই সরাসরি বা ঘুরিয়ে প্রশ্ন করা যায়।

পাঠ্যবই, রেফারেন্স বই, বা বয়োজ্যেষ্ঠদের সাহায্য নেওয়ার পরামর্শও দেওয়া যেতে পারে। এর ফলে, যন্ত্রনির্ভরতা, প্রযুক্তিবিলাস এবং নির্বুদ্ধিতা কমবে। সত্যিকারের সামাজিক যোগাযোগ ও মানসিক বিকাশ বৃদ্ধি পাবে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×