somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ক্রিকেট: কেন তীরে এসে তরী ডুবা বারবার

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারো নাম নিয়ে বদনাম করব না। আমার মনে হয়, বিসিবির উচিত, প্লেয়ারওয়াইজ আলাদাভাবে ট্রেনিং/কাউন্সেলিং করানো।

স্পষ্টতভাবে, দলে ৩ genre এর প্লেয়ার দেখি।
সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, রুবেল।
সাব্বির, সৌম্য, মুস্তাফিজ।
লিটন, নাজমুল, মিরাজ।

এরমধ্যে আবার, স্পিনার আর সিমারদের আলাদাভাবে ট্রেইন করতে হবে। সিমারদের তুলনায় স্পিনারেরা খুব বাজে। সাকিবকে কিছুতেই আদর্শ স্পিনার মেনে এগোলে হবে না। মিরাজের ১ ওভারে ১৭ দেওয়া, এবং তার বদলে সৌম্যকে অতিরিক্ত ওভার বল করতে দেওয়ার কথা ভুলে গেলে হবে না। প্রয়োজনে তদবির/লিংক ছাড়াই তৃণমূল থেকে ভালো স্পিনার টেনে আনতে হবে।

ফিল্ডিং এ একটি ব্যাপার নজরে এসেছে আমার। উইকেট বরাবর থ্রোতে দূর্বলতা। উইকেটের দিকে ডাইরেক্ট থ্রোয়ের ক্ষেত্রে নার্ভ কাজ করে না। প্র‍্যাক্টিসের অভাব, কিংবা, এরকম পরিবেশে খেলার অপ্রতুলতা। উইকেটের পাশে থাকা প্লেয়ারের যথাসম্ভব কাছে যাতে থ্রো করা বলটি যায়, সেরকমভাবে ছুড়ে মারাও চর্চা করতে হবে। এই ভুলগুলি ভারত খুব কম করে বললেই চলে।
আর, নিজেদের দলীয় প্র‍্যাকটিসের সময় এমনভাবে প্র‍্যাকটিস করতে হবে, যাতে ব্যাটসম্যান ফিল্ডারদের মিস করে বল পিছনে পাঠাতে পারে, এবং একই সাথে ফিল্ডারেরাও নিজের কাছে না আসা বল ঝাঁপিয়ে আটকাতে পারে অন্তত। কারণ, আমার অভিজ্ঞতা বলে, অন্যান্য দলগুলির চাইতে, বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের "বিপক্ষ দলের ফিল্ডার বরাবর শট মেরে ক্যাচ দেওয়া"-র প্রবণতা খুবই বেশি!

ব্যাটিং এ প্রথমেই বলব, টেইল-এন্ডার তথা বোলারেরা যাতে ব্যাটে বল লাগিয়ে দৌড়ে রান নিতে পারে, সেই ট্রেনিং দিতে। সবসময় ব্যাটসম্যানদের উপর ভরসা করা যায় না। অনেকক্ষেত্রেই বোলারেরা রান চেইজ করতে কিংবা ভালো টার্গেট দিতে ভূমিকা রাখতে পারে।
ব্যাটিং এর ক্ষেত্রে আরেকটি ব্যাপার লক্ষণীয়। যেকোন মুহুর্তে অদ্ভুত কিছু শট (স্কুপ, সুইপ, রিভার্স সুইপ, ইত্যাদি) ট্রাই করতে গিয়ে ক্যাচ দেওয়া, কট বিহাইন্ড হওয়া, বা বোল্ড হওয়া।
ক্রিজে দৌড়ে রান নেওয়ার ক্ষেত্রে বাচ্চাজাতীয় প্লেয়ার (যেমন, মিরাজ) ছাড়া মোটামুটি সবাই ভয়ানক দূর্বল। আমার আগে ধারণা ছিল, ইনজামামের মত প্লেয়ারেরা রান নিতে পারতনা শরীরের কারণে। কিন্তু, মাহমুদুল্লাহর তো সেই দূর্বলতা নেই। তারপরেও রান আউটের পরিসংখ্যানে মাহমুদুল্লাহ অনেক এগিয়ে।
পাওয়ার শটের ক্ষেত্রেও আমার ধারণা ছিল, ম্যাথু হেইডেনের মত বিশাল পেশীবহুলদের জন্য নিখুঁত বাউন্ডারি পার মামুলি ব্যাপার। গতকাল, দিনেশ কার্তিকের মত দৃশ্যত তালপাতার সেপাই অভাবনীয় সব শট খেলে আবারো আমার ধারণা ভুল প্রমাণ করেছে। এই দিনেশ কার্তিকদের কি খাওয়ানো হয়, যা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের খাওয়ানো হয় না?

ভারতের মত শক্তিধর দলগুলির সাথে বেশি বেশি খেলে যাতে "জাতে আসা যায়", সেজন্য কূটনৈতিক তৎপরতা দরকার আরো বেশি।

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×