৩০ মার্চ, ২০১৭
কাঁচাবাজারে গেলেন হাসমত। বাসায় বাজার করা আছে, মুরগিগুলি ডিম দেয়, পুকুরে মাছের ছড়াছড়ি, গোয়ালভরা গরু। এমনকি সামনে সবজি বাগানও আছে, তারপরেও বাজার করতে এলেন। কারণ কি?
কারণ, উনি নিজ এলাকায় আবারও মোড়ল হতে চান; পাশের গ্রামের মোড়লেরা এই হাটে দোকান সাজিয়ে বসে। ওদের থেকে কিছু কিনলে ওরা খুশি হয়ে হাসমতকে সমর্থন দিবেন।
আর, এলাকার মানুষ যাতে খাবার কেনার প্রয়োজনীয়তা বোধ করেন, সেজন্য বাড়ির ক্ষেতগুলিতে কয়েকটা ছাগল কিনে ছেড়ে দিয়ে এসেছেন। নিজের লোক লাগিয়ে রেখেছেন ছাগলগুলিকে ধরার জন্য, তাড়ানোর জন্য, মারার জন্য। আর, উনি এই সুযোগে বাজারে এসেছেন।
প্রথমে রশিদের নাতিনের ঘরের পুতিন থেকে নিলেন দুই ধরণের শাক। তারপর চাঁন মিয়ার দোকান থেকে দুইটা সবজি।
এখন, হাসমত যাচ্ছেন নরেন দা'র দিকে। দাদার ঝুড়ি থেকে আর কিছু না হোক, ধনেপাতা আর কাঁচামরিচ নিয়েই ফিরবেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
