somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ ও যাত্রীসাধারণ এর সম্মিলিত করণীয়

০২ রা মে, ২০১৮ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব জরুরি একটি বিষয় নিয়ে লিখছি। পুলিশের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্যাপারে দেশের সব থানায় প্রয়োজনীয় নির্দেশনা পাঠান।

সড়ক দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করছে সারা দেশে। সরকার/প্রশাসন একা কিছু করতে পারবে না, যদি না জনগণ একটিভ ভূমিকা না রাখে। জনগণ কি করতে পারে, তার ধারণা দিচ্ছি।

এক্সিডেন্টগুলির অন্যতম প্রধান কারণ বেপরোয়া গাড়ি চালানো, ওভারস্পিডিং, ওভারটেকিং, স্ট্রিট রেইস, যাত্রী আগে উঠানোর জন্য ধাক্কাধাক্কি। গাড়িটা রিজার্ভড সিএনজি অটোরিকশা হউক কিংবা পাবলিক ইলেকট্রিক অটোরিকশা হোক, যাত্রীরা চাইলে সমস্বরে ড্রাইভারকে বুঝিয়ে বা বকা দিয়ে সঠিকভাবে চালাতে বাধ্য করতে পারে।

কিন্তু, বেশিরভাগ সময়, চালকেরা বুঝতে চায় না, বকা দিলেও শুনে না, উপরন্তু যাত্রীদের উপর চড়াও হয়, হয়রানি করে, খারাপ ব্যবহার করে। এইজন্য অধিকাংশ যাত্রী ভয়ে চুপ করে থাকে। তাছাড়া, যাত্রীরা চায় না, এসব চালক-শ্রমিক একজোট হয়ে যাতায়াতের অসুবিধা সৃষ্টি করুক, যা হরহামেশাই দেশে হয়ে থাকে।

এমতাবস্থায়, পুলিশ ও যাত্রীসাধারণ মিলিতভাবে একটি কাজ করতে পারে।

কোন গাড়ি বেপরোয়াভাবে চালানোর সময় চালক যাত্রীর কথা না শুনলে যাত্রী গন্তব্যের আগেই নেমে যাবে (যদি নিরাপদবোধ না করে), কিংবা গন্তব্যে যাবে। নেমে গাড়ির নাম্বার লিখে নিবে। নিকটস্থ থানায় গিয়ে বা হেল্পলাইনে ফোন করে ওই গাড়ির নাম্বার ও ড্রাইভার সম্পর্কে রিপোর্ট করবে।

থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা গাড়ির মালিক/চালক/শ্রমিককে তলব করে প্রথমে বুঝাবেন (বিশেষত মালিককে), পরে ওয়ার্নিং দিবেন। ২য় বার হলে, মামলার পাশাপাশি থার্ড ডিগ্রির ভয় দেখাবেন।

ব্যক্তিগত অনেক অভিজ্ঞতার পরে এই পরামর্শ দিচ্ছি। চালকেরা বুঝতে চায় না, মানতে তো চায়ই না। উল্টা গালি দেয়, চোখ রাঙায়, স্থানীয় নেতা/গুণ্ডার ভয় দেখায়।

এমতাবস্থায় পুলিশ সাহায্যে এগিয়ে না আসলে, জনগণ আইন হাতে তুলে নিতে শুরু করবে। দেশে অরাজকতা সৃষ্টি হবে।

-------

পাদটীকা:

চট্টগ্রাম এর লালখানবাজার থেকে মুরাদপুর পর্যন্ত বিশাল লম্বা ফ্লাইওভার। ফ্লাইওভার এর নিচের কলাম বা পিলারগুলিতে সিডিএ কিংবা সিটি কর্পোরেশন সবুজ রং এর কৃত্রিম প্লাস্টিক ঘাস লাগানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে অনেকগুলিতে লাগানো হয়েছে। লাগানোর পরের দিন চুরি করে নিয়েও গিয়েছে। আর, এখন দেখা যাচ্ছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে নিরুপায় জনগণ সেই কলামগুলির গোড়ায় গিয়ে মুত্রবিসর্জন করছেন, অনেকটা কুকুরের মত!

এমতাবস্থায় দুটো কথা:-

১) প্লাস্টিকের ঘাস লাগিয়ে টাকা নষ্ট না করে মেক্সিকোর মত সত্যিকারের লতাগুল্ম শোভিত ভার্টিক্যাল গার্ডেন করতে পারতো। এতে স্বল্পখরচে সৌন্দর্য বর্ধন হত, একই সাথে বায়ুদূষণ ও কমতো।

২) ঢাকা-চট্টগ্রাম এর ফ্লাইওভার এর নিচের জায়গাগুলি কমার্শিয়াল ও মিউনিসিপাল কাজে ব্যবহার করা সময়ের দাবি। যেমন: পাবলিক টয়লেট। অঘোষিত ডাস্টবিন বা অপরাধের জায়গা বা স্থান অপচয়ের জন্য এসব জায়গা নয়!
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৮ রাত ৩:৩৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×