somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুয়ারি দুনিয়া

০৪ ঠা মে, ২০১৮ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(২০১৫ সালের ঘটনা)

আজ এক ঘনিষ্ঠ বন্ধু অনলাইন বেচাকেনার একটি সাইটের মধ্যস্থতায় একটি সেট কিনল। আমার জন্য বিচিত্র এক অভিজ্ঞতা, তাই শেয়ার করছি।

ফাস্ট ফুডের দোকানে বসে খেতে খেতে আমরা দুই বন্ধু বিক্রেতার জন্য অপেক্ষা করছিলাম। ছেলেটি আসলো তার বন্ধুকে নিয়ে; ইউএসটিসিতে ইইইতে পড়ে; শেষ বর্ষে।

ওয়ালটনের দামী লেটেস্ট সেট, বলতে গেলে কোনই খুঁত নেই। তারপরেও প্রায় ১১০০০ টাকার মোবাইল বিক্রি করছে প্রায় ৮০০০ টাকায়! তাই আমার ক্রেতা বন্ধুও স্বভাবসুলভভাবেই খুব যাচাই করে নিচ্ছিল। এক পর্যায়ে ছেলেটি সেট বিক্রির আসল কারণ আমাদের জানাতে বাধ্য হল!

সে বলল, আইপিএলে লস খেয়েছে! প্রথমে যদিও বুঝিনি, পরে বুঝলাম সে "জুয়া"-র কথা বলছে।
আমি তাকে বললাম, সামনে আর জুয়া না খেলতে। জুয়া অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক বিপর্যয়ের কারণ। ইঞ্জিনিয়ারিং পড়া ছেলেটি আমার কথাগুলো গায়েই নিচ্ছিল না। নিজের ওজন ভারী করতে বললাম, তোমাদের ডিপার্টমেন্টে তো আমাদের অমুক অমুক বন্ধু আছে, শিক্ষক হিসেবে, চিনো?
তারপর যেই বললাম, বাবার টাকায় কেনা জিনিস আজকে ফালতু খেলার কারণে খোয়াতে হচ্ছে-- পরক্ষণেই সে মাথা তুলে বলল, আমার বাবা নেই! আর এটি আমি বাংলাদেশ-ইংল্যান্ডের খেলায় যে ২৬০০০ টাকা জিতেছিলাম, সেখান থেকে কিনেছি।
আমি তো শুনে থ!

আমি জিজ্ঞেস করলাম, তা বাকি টাকা কই? সে বলল, ১৫০০০ হাজার টাকায় বন্ধুদের নিয়ে "পার্টি" দিয়েছিলাম! আবার আমার বিস্ময়ের পালা! ভাবলাম, এই না হলে নামীদামী রেস্টুরেন্টগুলা চলে কিভাবে, আজকাল তো হাগতে-মুততে "treat" দেওয়াই fashion!

ছেলেটি তার লেনদেন শেষ করে চলে যাওয়ার দিকে মনোযোগী। আমি আর আমার বন্ধু মিছেই সমাজের মূল্যবোধের অবক্ষয়, তরুণ সমাজের গঠনমূলক কাজের অভাব, সুস্থ বিনোদনের অভাব, পারিবারিক দায়িত্ববোধের হাহাকার, ইত্যাদি আকাশকুসুম দার্শনিক আলাপে জড়িয়ে পরছিলাম!

কি আছে এই দুনিয়ায়!?

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এবং সদ্য পাশ করা গ্রেজুয়েটদের জন্য বড় শহরগুলোতে ও আশেপাশে প্রচুর খন্ডকালীন কাজের প্রয়োজন, যাতে তারা নিজেদের ও সমাজের জন্য গঠনমুলক কিছু করতে পারে, অভিজ্ঞতাও অর্জন হয়। মনে রাখতে হবে, ডিজিটাল বাংলাদেশ যতটুকু কর্মসংস্থান দিতে পারবে, তার চেয়ে হাজারগুণ দিতে পারবে "ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ"! উৎপাদনমুখী, কৃষিবান্ধব, ভোক্তাউপযোগী শিল্পবিপ্লব এখন সময়ের দাবী!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ রাত ১:৫৫
১১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×