সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি ভাইরাল হয়েছে। দেশব্যাপী লকডাউনের ঘোষণা আসার পরে হাজার হাজার মানুষ রেলস্টেশনে টিকেটের জন্য ভিড় করেছে। আর, সবাই মজা করে ফেসবুকে ছবিটা পোস্ট করছে। কারণ, এতে করোনার অন্যতম প্রতিকার হিসেবে পরিচিত "সোশ্যাল ডিস্ট্যান্সিং থিওরি"-র লঙ্ঘন হচ্ছে।
অথচ, কেউ জিজ্ঞেস করছে না, "ডিজিটাল বাংলাদেশ" এখন কই গেল?
পড়াশোনা সবার শিকেয় উঠবে; পরীক্ষাগুলো বাতিল; ব্যাংক-সেবাখাতের অফিস "সীমিত" আকারে খোলা থাকবে; কেন, "ডিজিটাল বাংলাদেশ" কই এখন?? ১৫ বছরেও অনলাইনে এসব খাত নিয়ে আসা যায়নি। কিসের এত ফুটানি? পাবলিকও তো গাধার মত মূলার পিছনে দৌড়িয়েছে এতদিন!
e-banking, e-learning, e-governance, e-ticketing, এসব চালু করতে না পারলে ১৫ বছর ধরে কি গাধাদের মুলা দেখায়ে গিয়েছে তারা?
রেলস্টেশনে টিকেটের জন্য লাইন দেখে তো আমি পাবলিককে ব্লেইম করতে পারলাম না।
বিদেশে দুইবছরে একবার ব্যাংকে গিয়েছি; তাও না গেলেও হতো। সব কাজ ইন্টারনেটে, ফোনে, ইমেইলে, পোস্টাল অর্ডারের মাধ্যমে।
ট্রুডো আর হাসিনার তুলনা যেমন করা যাবে না, তেমনি উন্নত দেশের ব্যাংকের সাথেও কি বাঙ্গালদ্যাশের ব্যাংকিং সার্ভিসের তুলনা করা যাবে না?
এত এত ফান্ড এলোকেট করা হয়, এত জাকজমক করে অমুক ফেয়ার তমুক প্রোগ্রাম আয়োজন করা হয়, তাও আদালত, সচিবালয়ের কাজকর্ম অনলাইনে নেওয়া গেল না?
পিপিই পরিধান করে আমলাদের কাজ করার ছবি দেখে তো সার্কাসের জোকারও লজ্জা পেল।
ব্যাংকারদের এত সংগঠন থাকার পরেও, সাধারণ ব্যাংকারদের কোন দাবি দাওয়া কি ব্যাংক ম্যানেজমেন্ট বা ব্যাংক মালিকেরা আমলে নেয়?
আমার নিজের অভিজ্ঞতা তো বলে- "নেয় না, নিবে না।"
তারপরেও পেটের দায়ে চাকরি তো করতে হয়।
যাদের সুযোগ আছে, তারা কেন এখনো দেশে আছে? কিংবা অন্য জীবিকার সুযোগ থাকা সত্ত্বেও কেন ব্যাংকে চাকরি করছে?
উন্নত দেশে শুধুমাত্র অতি প্রয়োজনীয় (পাওয়ার প্লান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ম্যান্যফ্যাকচারিং ইন্ডাস্ট্রি) কিছু জায়াগায় মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া, সবার কর্মক্ষেত্র ও পড়াশোনা অনলাইনে নিয়ে যাওয়া হয়েছে।
যে দেশে পড়াশোনা-পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দিতে হয়, আমলাদের অফিসে বা ব্যাংকে ডাক্তারদের চেয়েও ভালোমানের পিপিই পরিধান করে অফিস করতে হয়, টিকেটের জন্য হাজার হাজার মানুষের ধাক্কাধাক্কি করে ভিড় করতে হয়, সেই দেশে কোন হারামজাদা যদি "ডিজিটাল বাংলাদেশ" শব্দদুটা উচ্চারণ করে, তাকে জায়গাতে গণধোলাই দিয়ে শেষ করে ফেলা উচিত।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২০ সকাল ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




