somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটোওয়ালা নৌকা

৩০ শে মে, ২০২০ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্যের অবাধ বিচরণের যুগে মানুষ আজকাল এমন এমন সব অবধারিত বিষয় নিয়ে মাতামাতি করে, যা আদতে এড়িয়ে যাওয়ার মত বিষয়। বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রেক্ষাপটে, কোন বাংলাদেশী নাগরিকের যদি অপেক্ষাকৃত উন্নত যেকোন দেশে চলে যাওয়ার সামর্থ্য থাকে, তবে কেন সে যায়নি বা যাবে না, সেটাই বরং খতিয়ে দেখার বিষয়।
শিকদার ভাতৃদ্বয় না হয় অপরাধ করে পালিয়েছে, কিন্তু এখন বা পরবর্তীতে যারা যাবেন, কিংবা অনেক আগেই যারা চলে গিয়েছেন (নাম বললে চাকরি থাকবে না), তাদের কথাও কি এভাবে ক্রমান্বয়ে বলতে থাকবেন আপনারা সবাই? দেশটাকে যে বসবাসের যোগ্য করে তোলা যায়নি, এর দায় তো সেই পালিয়ে যাওয়া উচ্চবিত্ত বা তাদের দোসর দেশের হর্তাকর্তারা না। মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে শুরু করে প্রত্যেকেই।

যে যেভাবে পেরেছে, চলে যাওয়ার, ছেড়ে যাওয়ার চেষ্টা করেছে। ডিভি লটারি, পড়াশোনা, চাকরি, বিয়ে, আত্মীয়স্বজনের বদৌলতে, কামলা খাটতে, অবৈধ পথে, পালিয়ে গিয়ে কিংবা স্রেফ টাকার জোরে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, সেই স্বাধীনতার আগে থেকেই চেষ্টা করা হয়েছে, হচ্ছে, হবে। শুধুমাত্র সাদা চামড়ার আকর্ষণ না, উন্নত জীবনযাপন, মুদ্রার মান, জীবনের নিশ্চয়তা, আরো নানান কারণ বাধ্য করেছে, এই দেশের মানুষকে, এরকম ভাবতে।
যাদের চলে যাওয়া এখন ভাইরাল হচ্ছে, তারা কখনোই পরিপূর্ণভাবে এই দেশেই ছিলেন না। দেশে থেকেও তারা বিদেশী জীবনযাপন করতেন। কয়জন মানুষ ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য উড়োজাহাজ এফোর্ড করতে পারে বাংলাদেশে? তাদের সন্তান থেকে শুরু করে নাতিপুতি পর্যন্ত সবাই প্রবাসে থাকে; জন্ম থেকে কিংবা জন্ম ওখানেই। বাংলাদেশের এলিট শ্রেণীর বড় একটা অংশ নিজেদের সম্পূর্ণ পরবর্তী প্রজন্ম নিয়ে গিয়েছে বাংলাদেশের সব সমীকরণের বাইরে। এটা অবশ্যই তাদের নিজেদের ভালোর জন্য। কিন্তু বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিকভাবে সেটা বড় ক্ষতি করে গিয়েছে; অর্থনৈতিকভাবেও।

ব্যবসায়িক, পারিবারিক, স্বাস্থ্যগত বা অবকাশযাপনের জন্য যারা বছরের বড় একটা সময় দেশে বাইরে থাকেন, করোনা মহামারির সময়ে তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার খবর নিয়ে টানাহেচড়া করা হিপোক্রিসি এবং ঈর্ষা ছাড়া আর কিছুই না। ১৯৭২ এর কিসিঞ্জারের "তলাবিহীন ঝুড়ি" সাইজে বড়সড় হয়ে ২০২০-এ "ফুটোওয়ালা নৌকা" হয়েছে। এর বেশি কিছুই না।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২০ রাত ২:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×