somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"উন্নয়ন"-টা আসলে কাদের...

৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু ICT, Telecom, Biztech বা Fintech দিয়ে কোন দেশেরই পরিপূর্ণ উন্নয়ন হয় না।
Heavy Engineering and Manufacturing সেক্টর যে দেশের যত উন্নত, সে দেশ তত সামনের সারিতে আছে, থাকবে।
হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা পুরোপুরিই পরনির্ভরশীল। সাবমেরিন, স্যাটেলাইট, টানেল, ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, ইত্যাদিতে শুধু লোহা, সিমেন্ট, ইট আর বালি দিতে পেরেই আমরা তৃপ্তির ঢেকুর তুলছি।
অথচ, বিদেশী প্রযুক্তি, বিদেশী মেশিন, বিদেশী কর্মী ছাড়া আমরা পুরোপুরিই অচল। চীন, জাপান, রাশিয়া আর ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের অস্তিত্বই কল্পনাতীত।

সারাবিশ্ব যখন বিদ্যুৎ উৎপাদন এর জন্য ধীরে ধীরে কয়লা তো দূরের কথা, পারমাণবিক শক্তির ব্যবহারও কমিয়ে আনছে, আমরা তখন নতুন গ্লাসে পুরানো মদ খাচ্ছি।
সারাবিশ্ব যেখানে ঘন্টায় ৫০০+ কিলোমিটার বেগে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিভাবে যাওয়া যায়, মেগাসিটিগুলোতে কমিউট কিভাবে দ্রুত, জনবান্ধব, পরিবেশবান্ধব ও কম ব্যয়বহুল করা যায় ভাবছে, আমরা তখনও পরিবহন খাতকে (সড়ক, রেল, নৌ, বিমান) আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে পারিনি। আমরা এখনও নিয়মিত রেল যাতায়াতে ২০০ কিমি/ঘন্টার মার্কও অতিক্রম করতে পারিনি।

এভাবে আর কত?

অথচ, সারাদেশে রাস্তা নির্মাণ, মেরামত আর ভাঙ্গাগড়ার মহোৎসব। রাজনৈতিক নেতাদের মদদে আর ছত্রছায়ায় গড়ে উঠা কন্সট্রাকশান কোম্পানিগুলা এমন খরচে দেশের রাস্তাঘাট ও সরকারী অবকাঠামোগুলো বানায়, যা বিশ্বের অন্যতম শীর্ষ ব্যয়বহুল। অথচ, খুব দ্রুতই সেগুলো নষ্ট হয়ে যায়, পুনর্নির্মাণ বা রিপেয়ার করতে হয়।
ক্লাসের ফার্স্ট বয় আমলা হয়ে লুট করছে, ক্লাসের লাস্ট বয় পলিটিশিয়ান বা কন্ট্রাক্টর হয়ে লুট করছে।
সওজের ২২ হাজার কোটি টাকার কাজের ৫০% সাত ঠিকাদারের নিয়ন্ত্রণে
-----------------------
সংযোজনীঃ

খুব সংক্ষেপে বলতে গেলে, পৃথিবীকে বাঁচানোর জন্য মানুষকে নিজের চাহিদাকে লাগাম টেনে ধরতে হবে, ভোগ কমাতে হবে (উৎপাদনও), বিলাসিতা ও অপ্রয়োজনীয়তা পুরোপুরি বাদ দিতে হবে।

এই পুরো বাক্যটা নিয়ে দিনের পর দিন বিশ্লেষণমূলক, গবেষণালব্ধ এবং গুরুগম্ভীর আলোচনা করা যায়। কেউ করতে চাইলে, শুনতে চাইলে, জানতে চাইলে, সাথে থাকতে পারি।

তবে এতটুকুই বলবো, পোশাকখাতনির্ভর জাতি হিসেবে আমরা নিজেরা যদি sustainable living, sustainable production, sustainable consumption, এসব না বুঝে নিজেদের ওয়াড্রব অব্যবহৃত ও অপ্রয়োজনীয় পোশাকে ভর্তি করতে থাকি, কারণে-অকারণে নিজেদের ও অন্যের জন্য পরিধানের বস্তু কিনতে থাকি, তবে csr হিসেবে ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে sdg নিয়ে ভারী-ভারী কথা বলা বা রাষ্ট্রীয়ভাবে বিদেশ থেকে climate fund আনা, সবই ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নাহ!

নিজেদের সাবলম্বী করার জন্য অন্যান্য উৎপাদনমুখী খাতকে, পরিবেশবান্ধবভাবে বিবেচনা করতেই হবে। দর্জিগিরি করে আর কত?
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×